ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

মুছাব্বির হত্যা : গ্রেপ্তার ৩ আসামি রিমান্ডে

স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন
  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৭ সময়
  • আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৭ সময়
মুছাব্বির হত্যা : গ্রেপ্তার ৩ আসামি রিমান্ডে ছবি : সংগৃহীত

স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্যসচিব আজিজুর রহমান ওরফে মুছাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১২ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। একই মামলায় অপর আসামি শ্যুটার মো. জিন্নাত আদালতে দায় স্বীকার করে জবানবন্দি প্রদান করছেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক তার জবানবন্দি রেকর্ড করছেন। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন— মো. বিল্লাল, আব্দুল কাদির ও মো. রিয়াজ। মামলার সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর পশ্চিম তেজতুরীপাড়াস্থ হোটেল সুপার স্টারের পাশের গলিতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক মো. আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যার উদ্দেশ্যে গুলি করে। এ ঘটনায় মুছাব্বিরসহ দুজন গুলিবিদ্ধ হন। ঘটনার পরপরই আহতদের স্থানীয় একটি হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক মুছাব্বিরকে মৃত ঘোষণা করেন।


আহত সুফিয়ান বেপারী মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় গত ৮ জানুয়ারি নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন। এতে অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার