ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন

টেকনাফ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে স্থানীয় এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
  • আপলোড সময় : ১২ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১২ সময়
  • আপডেট সময় : ১২ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১২ সময়
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশির পা বিচ্ছিন্ন ছবি : সংগৃহীত

টেকনাফ সীমান্তে আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ হানিফ নামে স্থানীয় এক ব্যক্তির পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং সীমান্তে এই ঘটনা ঘটে। তিনি স্থানীয় লম্বাবিল এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়রা জানান, সকালে তিনি সীমান্তবর্তী হোয়াইক্যং সীমান্তের বিলাইস্যার দ্বীপ এলাকায় যান এবং সেখানে পুঁতে রাখা মাইন বিস্ফোরিত হয়ে তার পা উড়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা প্রথমে তাকে উখিয়ার কুতুপালংয়ের এমএসএফ হাসপাতালে নিয়ে যায়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়। এদিকে, রোববার মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত কক্সবাজারের টেকনাফের শিশু হোজাইফার অবস্থা সংকটাপন্ন। আইসিইউ'তে ভর্তি শিশুটির এখনও জ্ঞান ফেরেনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানান, গতরাতে এক দফা অপারেশন করা হলেও হোজাইফার মাথার ভেতর থেকে গুলি বের করা যায়নি। 


শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সোমবার সকালে মানববন্ধন করেছে স্থানীয়রা। হোয়াইক্যংয়ের তেচ্ছিব্রিজ এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেয় স্থানীয়রা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি