ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

গণভোটের ক্ষেত্রে 'হ্যা'র পক্ষে প্রচারণা চালাবে সরকার: প্রেস সচিব

গণভোটের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার 'হ্যা' ভোটের পক্ষে প্রচারণা চালাবে। এ বিষয়ে কোনও আইনি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন প্রধান
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:০ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:০ সময়
গণভোটের ক্ষেত্রে 'হ্যা'র পক্ষে প্রচারণা চালাবে সরকার: প্রেস সচিব ছবি : সংগৃহীত

গণভোটের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকার 'হ্যা' ভোটের পক্ষে প্রচারণা চালাবে। এ বিষয়ে কোনও আইনি প্রতিবন্ধকতা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। শফিকুল আলম বলেন, অন্তর্বর্তী সরকার হ্যা ভোটের পক্ষে প্রচারণা চালাবে। এ বিষয়ে সরকার লিগ্যাল অপিনিয়ন নিয়েছিল। টপ লিগ্যাল এক্সপার্টরা লিখিতভাবে জানিয়েছেন এই সরকার হ্যা'র পক্ষে ভোট চাইতে পারে। এ বিষয়ে কোনও আইনি প্রতিবন্ধকতা নেই। প্রধান উপদেষ্টা তাদের জানিয়েছেন, ইসিসহ সবাই প্রস্তুত রয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে ইইউ। এর আগে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি। কারণ তারা মনে করেছে, আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। প্রধান ইইউ প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়েছেন। যা সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে গুরুত্বপূর্ণ। তিনি জানান, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। সরকার কোনো দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না। শফিকুল আলম বলেন, নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে। পতিত সরকারের লোকজন নির্বাচনে মিসইনফরমেশন ছড়াতে পারে। তবে এসব মোকাবেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি প্রস্তুত। নারী এবং তরুণ প্রজন্মের মধ্যে ভোট নিয়ে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।


প্রেস সচিব জানান, সরকার ও নির্বাচন কমিশন (ইসি) মনে করে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভালো আছে। বাংলাদেশে প্রেক্ষাপটে দুই একটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সরকার প্রত্যেকটা ঘটানা ভালোভাবে পর্যবেক্ষণ করছে। সব ঘটনাতেই আসামি ধরা পড়ছে। ব্রিফিংয়ে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, পারিবারিক কলহের জেরে নরসিংদীর মনি চক্রবর্তী হত্যাকাণ্ডের শিকার হলেও এটাকে সাম্প্রদায়িক হামলা হলে অপপ্রচার চালানো হচ্ছে। এ নিয়ে বিশিষ্ট ব্যক্তিরা বিবৃতি দিয়েছেন। কিন্তু যাচাই-বাছাইয়ের আগে এ ধরনের বিবৃতি জেনে বুঝে দেয়ার আহ্বান জানান তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার