ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

জাপা ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৬ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৬ সময়
জাপা ও এনডিএফ প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ নয় : হাইকোর্টের রুল ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি (জিএম কাদের) এবং জাতীয় পার্টির (একাংশ) আনিসুল ইসলাম মাহমুদ ও জেপির আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) প্রার্থীদের প্রার্থিতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রবিবার (১১ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন। রিটের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। এর আগে গত সপ্তাহে একটি রিট দায়ের করা হয়েছিল।


রিটে জাতীয় পার্টি (জি এম কাদের অংশ) ও জাতীয় পার্টি (একাংশ) প্রার্থী আনিসুল ইসলাম মাহমুদ এবং জেপির নেতা আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন এনডিএফ প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখতে বলা হয়েছিল। রিট দায়ের করেছিলেন জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী ভোলার বাসিন্দা আবদুল্লাহ আল মাহমুদ। বিবাদী হিসেবে রিটে আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, মন্ত্রিপরিষদ সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবকে করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৪৩ আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টির জি এম কাদের অংশ। ২৬ ডিসেম্বর গুলশানের লেকশোর হোটেলে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। অন্যদিকে জাতীয় পার্টি (আনিসুল ইসলাম) ও জেপির নেতৃত্বাধীন নতুন জোট এনডিএফ ১১৯ আসনে ১৩১ প্রার্থীর নাম ঘোষণা করেছে। ২৩ ডিসেম্বর রাজধানীর বনানীর হোটেল শেরাটনের বলরুমে এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু প্রার্থীদের নাম প্রকাশ করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা