ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে প্রধানমন্ত্রীর সম্মাননা সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা বা ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী ‘প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন’ ওয়াইডে ছক্কা দিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার দেশের ইতিহাসে শিক্ষাখাতে এ বছরই সর্বোচ্চ বাজেট: প্রধানমন্ত্রী ফুটপাতে পুনরায় দোকানপাট গড়ে তোলা হলে কঠোর আইনি ব্যবস্থা ইসরায়েলের হামলায় গাজার ৮০ শতাংশের বেশি ভবন ক্ষতিগ্রস্ত কোচ জেসুসের কড়া সমালোচনা করলেন রোনালদোর স্ত্রী সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

হিজাব পরা প্রধানমন্ত্রী নিয়ে মন্তব্যে তীব্র বাগযুদ্ধ, মুখোমুখি ওয়াইসি-হিমন্ত

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে একদিন হিজাব পরা কোনো নারীর দায়িত্ব নেওয়ার স্বপ্নের কথা বলায় তীব্র বাগযুদ্ধে জড়িয়েছেন এআইএমআইএম প্রধান
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৪৭ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৪৭ সময়
হিজাব পরা প্রধানমন্ত্রী নিয়ে মন্তব্যে তীব্র বাগযুদ্ধ, মুখোমুখি ওয়াইসি-হিমন্ত ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে একদিন হিজাব পরা কোনো নারীর দায়িত্ব নেওয়ার স্বপ্নের কথা বলায় তীব্র বাগযুদ্ধে জড়িয়েছেন এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। খবর ইন্ডিয়া টুডে'র। মহারাষ্ট্রের সোলাপুরে এক নির্বাচনী জনসভায় ওয়াইসি ভারতের সংবিধানের অন্তর্ভুক্তিমূলক চরিত্র তুলে ধরেন। তিনি বলেন, পাকিস্তানের সংবিধানে নির্দিষ্ট ধর্মের মানুষই প্রধানমন্ত্রী হতে পারেন। কিন্তু ভারতের সংবিধান এমন কোনো বাধা দেয় না। বাবাসাহেব আম্বেদকরের সংবিধান অনুযায়ী, যে কোনো ভারতীয় নাগরিক প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কিংবা মেয়র হতে পারেন। ওয়াইসির ভাষ্য, তার স্বপ্ন, একদিন হিজাব পরা কোনো কন্যা এই দেশের প্রধানমন্ত্রী হবেন। ওয়াইসির এই বক্তব্যে প্রতিক্রিয়া জানান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই। তবে ভারত একটি হিন্দু জাতি ও হিন্দু সভ্যতা। তার দাবি, ভারতের প্রধানমন্ত্রী সবসময় একজন হিন্দুই হবেন, এ ব্যাপারে তারা আত্মবিশ্বাসী।


এরপর নাগপুরে সাংবাদিকদের সামনে হিমন্ত বিশ্ব শর্মার বক্তব্যের কড়া সমালোচনা করেন ওয়াইসি। তিনি বলেন, তার মাথায় ‘টিউবলাইট’ আছে। সংবিধানে এমন কথা কোথায় লেখা আছে, সে প্রশ্ন তোলেন ওয়াইসি। তিনি বলেন, পাকিস্তানের সংবিধানে এক সম্প্রদায়ের মানুষের জন্য শীর্ষ পদ সংরক্ষিত। কিন্তু ভারতে আম্বেদকর যে সংবিধান দিয়েছেন, তা অনেক বেশি প্রজ্ঞাপূর্ণ ও শিক্ষিত চিন্তার ফল। ওয়াইসি আরও বলেন, যারা সংবিধান বোঝেন না, তারাই এমন মন্তব্য করেন। এই দেশ শুধু একটি সম্প্রদায়ের নয়। ঈশ্বরে বিশ্বাস না করা মানুষদের জন্যও এই দেশ। তিনি হিমন্ত বিশ্ব শর্মার মানসিকতাকে সংকীর্ণ বলেও মন্তব্য করেন। এদিকে, বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়াল্লা ওয়াইসির বক্তব্যে কড়া প্রতিক্রিয়া জানান। তিনি ওয়াইসিকে চ্যালেঞ্জ করে বলেন, আগে এআইএমআইএমের সভাপতি হিসেবে কোনো হিজাব পরা নারীকে দায়িত্ব দিন। এই সব মন্তব্য এসেছে মুম্বাইয়ের আসন্ন পৌরসভা নির্বাচন ঘিরে চলমান প্রচারের মধ্যেই। নির্বাচন হবে ১৫ জানুয়ারি। ফল ঘোষণা ১৬ জানুয়ারি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা

পদত্যাগ করেছেন বিএনপির এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি, আসন শূন্য ঘোষণা