ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আলজেরিয়া-অস্ট্রিয়ার মহানাটকীয় ড্রয়ে কপাল পুড়লো ইরানের আসন্ন এইচএসসি পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত করতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী ‘অন্য দেশের সরকারপ্রধানকে বসিয়ে রেখে তারেক রহমানের সঙ্গে কথা বলেছেন শি জিনপিং’ মায়ের শেষকৃত্য শেষে ক্যাম্পে ফিরলেন ফ্রান্সের কোচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮০১ কোটি টাকার বাজেট অনুমোদন হিউস্টনে খেলবে ব্রাজিল, নিউজার্সিতে থাকবেন রাফিনিয়া ৩২ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে ১৮ দিনের নবজাতক উদ্ধার বিশ্বকাপে অনন্য রেকর্ড, প্রথম দল হিসেবে ব্রাজিলের ‘ফিফটি’ ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধবিরতি হুমকিতে আফগানিস্তানে ৬.১ মাত্রার ভূমিকম্প, কেঁপেছে কাবুল ও ইসলামাবাদ

গণভোট নয়; শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবে ইইউ পর্যবেক্ষক মিশন

পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠাই, আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ‍্যালেঞ্জ বলে মনে করে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল। একই
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩৬ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩৬ সময়
গণভোট নয়; শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবে ইইউ পর্যবেক্ষক মিশন ছবি : সংগৃহীত

পারস্পরিক আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠাই, আসন্ন নির্বাচনে সবচেয়ে বড় চ‍্যালেঞ্জ বলে মনে করে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দল। একই সাথে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম ও মত প্রকাশের স্বাধীনতায় ভারসাম্য আনতে হবে বলেও মতামত দিয়েছে দলটি। রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে পর্যবেক্ষক মিশনের প্রথম সংবাদ সম্মেলন এসব কথা বলেন প্রধান পর্যবেক্ষক ইয়ার ইয়াবস।  তিনি জানান, গণভোট নয়; শুধু সংসদ নির্বাচনই পর্যবেক্ষণ করবে ইইউ পর্যবেক্ষক মিশন। সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য ও সমাজের সব শ্রেণী-পেশার মানুষের অংশগ্রহণে নির্বাচন প্রত‍্যাশা করে ইইউ। 


ইয়ার ইয়াবস জানান, পুরো নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে দুই মাসের মত সময় বাংলাদেশে কাজ করবে ইইউ পর্যবেক্ষক মিশন। নির্বাচনের প্রত্যেক ধাপে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিতকে অপরিহার্য আখ্যা দেন এই ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান। নির্বাচনে ইইউ ৯০ সদস্যের স্বল্পকালীন পর্যবেক্ষক পাঠাবে জানিয়ে প্রধান পর্যবেক্ষক বলেন কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ডসহ মোট সদস্য সংখ্যা হবে ২ শতাধিক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার

বগুড়ায় নাশকতার মামলার আসামি গরিবের ডাক্তার খ্যাত মিশু গ্রেপ্তার