ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর মূল্যস্ফীতি ১১ শতাংশের পূর্বাভাস আইএমএফের মেরিটোক্রেসির জনপ্রশাসন কতদূর?

সাকিবের রেকর্ড ভাঙলেন রিশাদ হোসেন

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন। টুর্নামেন্টে
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৩৩ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:৩৩ সময়
সাকিবের রেকর্ড ভাঙলেন রিশাদ হোসেন ছবি : সংগৃহীত

অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের তারকা লেগ স্পিনার রিশাদ হোসেন। টুর্নামেন্টে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডটি এতদিন ছিল সাকিব আল হাসানের দখলে। সেই রেকর্ড এবার ভেঙে দিলেন রিশাদ। সাকিব আল হাসান বিগ ব্যাশে দুই মৌসুমে দুটি ভিন্ন দলের হয়ে মোট ছয় ম্যাচ খেলে নিয়েছিলেন ৯টি উইকেট।


অন্যদিকে, চলতি আসরেই বিগ ব্যাশে অভিষেক হওয়া রিশাদ হোসেন প্রথম মৌসুমেই দারুণ পারফরম্যান্স উপহার দিচ্ছেন। শুক্রবার হোবার্ট হারিকেন্সের হয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচে রিশাদ ছিলেন ম্যাচ জয়ের অন্যতম নায়ক। তিনি ২৬ রান খরচায় শিকার করেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে ৩৭ রানের ব্যবধানে জয় পায় হোবার্ট হারিকেন্স। এই পারফরম্যান্সের মাধ্যমে মাত্র আট ম্যাচেই রিশাদের উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১১টিতে। ফলে বিগ ব্যাশ লিগে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার নতুন রেকর্ড এখন রিশাদ হোসেনের নামের পাশে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার