ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

এবার স্থানীয়দের হাতে ৩ রোহিঙ্গা অপহরণ : মুক্তিপণ আদায়, কলেজছাত্র গ্রেপ্তার

এতদিন রোহিঙ্গাদের বিরুদ্ধে স্থানীয়দেরকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ ছিল। কিন্তু এবার স্থানীয়রাই রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের
  • আপলোড সময় : ১১ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৮ সময়
  • আপডেট সময় : ১১ জানুয়ারী ২০২৬, সকাল ৯:১৮ সময়
এবার স্থানীয়দের হাতে ৩ রোহিঙ্গা অপহরণ : মুক্তিপণ আদায়, কলেজছাত্র গ্রেপ্তার ছবি : সংগৃহীত

এতদিন রোহিঙ্গাদের বিরুদ্ধে স্থানীয়দেরকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ ছিল। কিন্তু এবার স্থানীয়রাই রোহিঙ্গাদের অপহরণ করে মুক্তিপণ আদায়ের এক চাঞ্চল্যকর ঘটনা উদঘাটিত হয়েছে। এসময় হাতেনাতে গ্রেপ্তার হয়েছেন অপহরণকারী চক্রের এক সদস্য। উদ্ধার হয়েছেন অপহরণের শিকার তিন রোহিঙ্গা। শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানের ছড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার অপহরণকারী চক্রের সদস্যের নাম মোহাম্মদ পারভেজ বাবু। সে রামু সরকারি কলেজের ছাত্র। পারভেজ রামু উপজেলা সদরের লম্বরী পাড়ার বাসিন্দা।


উদ্ধার রোহিঙ্গারা হলেন উখিয়ার কুতুপালং ক্যাম্পের রোহিঙ্গা ফয়েজুল্লাহ, থাইনখালী ১৩ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা রহিমুল্লাহ ও থাইনখালী ১৫ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা জালাল উদ্দীন। রামু থানার ওসি (তদন্ত) ফরিদুল আলম রাতে কালের কণ্ঠকে ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, কলেজছাত্র পারভেজ গণপিটুনির শিকার হয়ে আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। অপহরণকারীরা তিন রোহিঙ্গা থেকে বিকাশে ১ লাখ ৬৬ হাজার টাকা নিয়েছে। উদ্ধার রোহিঙ্গারা রামু থানার পুলিশকে ঘটনার বিবরণ দিয়ে জানিয়েছেন, তারা শনিবার সকালে গ্রামীণ এলাকায় দিনমজুরি কাজের সন্ধানে ক্যাম্প থেকে বেরিয়েছিলেন। পরে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার পানের ছড়া নামক স্থানে সংঘবদ্ধ ৪ অপহরণকারী তাদেরকে ইয়াবা পাচারের অভিযোগে ধরে পাশের পাহাড়ে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখে।


অপহরণকারী চক্র রোহিঙ্গা তিনজনের কাছে জনপ্রতি ১ লাখ টাকা করে তাদের পরিবারের কাছে ফোনে মুক্তিপণ দাবি করে। রোহিঙ্গাদের পরিবার ধার করে বিকাশে ১ লাখ ৬৬ হাজার টাকা দেওয়ার পরও অপহরণকারীরা তাদের ছেড়ে দিতে রাজি হয়নি। শেষ পর্যন্ত অপহৃত রোহিঙ্গাদের পরিবার আইনশৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়। পরে সন্ধ্যায় পানের ছড়া এলাকার স্থানীয় বাসিন্দা ও পুলিশ পাহাড়ে অভিযান চালিয়ে অপহৃত তিন রোহিঙ্গাকে উদ্ধার এবং অপহরণকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করে। অপর তিন অপহরণকারী এরশাদ, লেবু ও জালাল পালিয়ে গেছে। তারা তিনজনই স্থানীয় পানেরছড়া এলাকার বাসিন্দা। ঘটনার ব্যাপারে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে পুলিশ জানিয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার