ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

মডেলকে জোর করে বিয়ে করেছেন মালয়েশিয়ার রাজার ছেলে!

বাধ্য হয়ে মালয়েশিয়ার এক রাজপুত্রকে বিয়ে করতে হয়েছিল বলে প্রকাশ্যে দাবি করলেন আন্তর্জাতিক মডেল মানোহারা। তার দাবি, ওই
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১৫ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১৫ সময়
মডেলকে জোর করে বিয়ে করেছেন মালয়েশিয়ার রাজার ছেলে! ছবি : সংগৃহীত

বাধ্য হয়ে মালয়েশিয়ার এক রাজপুত্রকে বিয়ে করতে হয়েছিল বলে প্রকাশ্যে দাবি করলেন আন্তর্জাতিক মডেল মানোহারা। তার দাবি, ওই বিয়ের ক্ষেত্রে নিজের মতামত বা পছন্দের কোনো বাস্তব সুযোগ তার হাতে ছিল না। পরিস্থিতির চাপে তাকে এই সম্পর্কে জড়াতে হয়। তার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই বিষয়টি নতুন করে আন্তর্জাতিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তিনি। এ বিষয়ে মানোহারা ওডেলিয়া বলেন, ‘আমি তখন এমন এক পরিস্থিতির মধ্যে ছিলাম, যেখানে না বলার কোনো বাস্তব সুযোগ ছিল না। এই বিয়ের সিদ্ধান্ত নেওয়ার সময় আমার সামনে কোনো বাস্তব বিকল্প ছিল না। বাইরে থেকে সব কিছু রাজকীয় ও স্বপ্নের মতো মনে হলেও বাস্তবটা ছিল একেবারেই আলাদা। এই অভিজ্ঞতা আমার জীবনে গভীর প্রভাব ফেলেছে।’ 


জানা যায়, মানোহারা ওডেলিয়ার সঙ্গে মালয়েশিয়ার ওই রাজপুত্রের বিয়ে নিয়ে শুরু থেকেই নানা অসন্তোষ ছিল। পরিবার ও ঘনিষ্ঠ মহলের চাপেই এই বিয়েতে সম্মতি দিতে বাধ্য হন তিনি।বিয়ের পর থেকেই ব্যক্তিগত জীবনে নানা সীমাবদ্ধতার মুখে পড়তে হয় মডেলকে। বাইরের জনপ্রিয়তার আড়ালে সম্পর্কটি মোটেও স্বাভাবিক ছিল না। দীর্ঘদিন ধরে মানসিক চাপের মধ্যে কাটছিল তার জীবন। সম্প্রতি সাহস সঞ্চয় করেই তিনি পুরো বিষয়টি প্রকাশ্যে আনেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ