ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

সেতুতে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘিরে রেখেছে যৌথ বাহিনী

ফরিদপুর শহরে সেতুর ওপর থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী। উদ্ধার বস্তুটি বর্তমানে আলিপুর সেতুর নিচে
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১২ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:১২ সময়
সেতুতে বোমাসদৃশ বস্তু উদ্ধার, ঘিরে রেখেছে যৌথ বাহিনী

ফরিদপুর শহরে সেতুর ওপর থেকে একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথ বাহিনী। উদ্ধার বস্তুটি বর্তমানে আলিপুর সেতুর নিচে কুমার নদীর পাড়ে বালুর বস্তা দিয়ে ঘিরে রাখা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়। স্থানীয় প্রশাসন সূত্র জানায়, বিশেষজ্ঞ বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছানোর পর বস্তুটি বোমা কি না পরীক্ষা করা হবে। বোমা হিসেবে নিশ্চিত হলে তাৎক্ষণিকভাবে নিষ্ক্রিয় করার প্রস্তুতি নেওয়া হবে। ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমির হোসেন জানান, সেতুর ওপর জমা করে রাখা খড়ির গাদার ভেতরে বোমা রয়েছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর থেকেই এলাকাটি ঘিরে রাখে সেনাবাহিনী। পরে পুলিশ, সেনাবাহিনী ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের সমন্বয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে খড়ির গাদার ভেতর থেকে একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়।


ব্যাগটি তল্লাশি করে ভেতরে টেপ দিয়ে প্যাঁচানো একটি বোমাসদৃশ বস্তু পাওয়া যায়। নিরাপত্তাজনিত কারণে সেটি দ্রুত সেতু এলাকা থেকে সরিয়ে নদীর পাড়ে বালির বস্তা দিয়ে সুরক্ষিতভাবে ঘিরে রাখা হয়। তিনি আরো জানান, বিশেষজ্ঞ টিম নিশ্চিত না করা পর্যন্ত বস্তুটি স্পর্শ করা হচ্ছে না। জননিরাপত্তার স্বার্থে আশপাশের এলাকায় বাড়তি সতর্কতা জারি রাখা হয়েছে। ঘটনার পর থেকে আলিপুর সেতু ও আশপাশ এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস