ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

২০ লাখ টাকার গাঁজা ৭ লাখ ঘুষে ছেড়ে দেওয়ার অভিযোগ, দুজন বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১৬০ কেজি গাঁজা ৭ লাখ টাকা ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:১৩ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:১৩ সময়
২০ লাখ টাকার গাঁজা ৭ লাখ ঘুষে ছেড়ে দেওয়ার অভিযোগ, দুজন বরখাস্ত ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ১৬০ কেজি গাঁজা ৭ লাখ টাকা ঘুষের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগে দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। অভিযুক্তরা হলেন নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান ও কনস্টেবল আবু কাউছার। যদিও অভিযোগের মূল তীর এসআই জাহিদের দিকে, তবে ঘটনার পরবর্তী পরিস্থিতি ও প্রশাসনিক তৎপরতা ঘিরে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।থানার একাধিক নির্ভরযোগ্য সূত্র জানায়, গত ৫ জানুয়ারি গভীর রাতে নবীনগরের সোহাতা-রসুল্লাবাদ সড়কের কানাইবাড়ি মোড়ে এসআই জাহিদ হাসানের নেতৃত্বে একটি পিকআপ ভ্যান থামানো হয়। তল্লাশি চালিয়ে ওই পিকআপ থেকে প্রায় ১৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তবে নবীনগর থানায় এ বিষয়ে কোনো জব্দ তালিকা, মামলা নম্বর বা আলামত সংরক্ষণের আনুষ্ঠানিক নথি পাওয়া যায়নি। 


অনুসন্ধানে জানা যায়, কুমিল্লার দেবিদ্বার উপজেলা থেকে নবীনগর হয়ে ঢাকাগামী ওই পিকআপ ভ্যানে দীর্ঘদিন ধরেই মাদক পরিবহন করা হচ্ছিল। ঘটনার রাতে পিকআপটি আটক হওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেননি অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। মাদক কারবারে জড়িত আনিস নামের এক ব্যক্তির মাধ্যমে এসআই জাহিদ ও কনস্টেবল কাউছার ২০ লাখ টাকা মূল্যের গাঁজা ছেড়ে দেওয়ার বিনিময়ে ৭ লাখ টাকা ঘুষে সমঝোতা করেন। সূত্রের দাবি, এই অর্থের একটি অংশ নগদে এবং বাকি অংশ একটি ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হয়। ঘটনাটি স্থানীয় পর্যায়ে ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি দ্রুত ‘ম্যানেজ’ করার চেষ্টা করা হয়।


ঘটনার পরদিন ৬ জানুয়ারি অভিযুক্ত দুই পুলিশ সদস্য থানা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে টাকা লেনদেনের বিষয়টি মৌখিকভাবে স্বীকার করেছেন বলে উপস্থিত একাধিক সূত্র দাবি করেছে। পরে পুরো ঘটনা ধামাচাপা দিতে ঘুষের অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলেও জানা গেছে। এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নবীনগর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদ হাসান ও কনস্টেবল আবু কাউছারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জেলা পুলিশ সুপার আবদুর রউফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে সংশ্লিষ্ট দুই পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত চলছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার