ঢাকা | |
সংবাদ শিরোনাম :
তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মী বরখাস্ত সৌদি-হুথি সংঘাত বন্ধে সহায়তা করতে চায় ইরান সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর কক্সবাজারে বেড়াতে গিয়ে ১০ পর্যটকের মৃত্যু, তদন্তে ৫ সদস্যের কমিটি দাম্পত্যে গভীর ভালোবাসার জন্য যেভাবে প্রার্থনা করবেন ১০ দিনের শিশু লড়ছে ডেঙ্গুতে মন্দিরে যাওয়ার পথে ট্রাক চাপায় প্রাণ গেল ১২ জনের, দুই পুলিশসহ আহত অনেকে তীব্র দাবানলে জ্বলছে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের ইসরায়েলের নির্বাচনে ‘কিংমেকার’ কে এই আব্বাস, নেতানিয়াহুকেও সরিয়েছিলেন যিনি

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরো দৃঢ় করতে চাই : ব্রেন্ট ক্রিস্টেনসেন

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরো দৃঢ় করার প্রয়াস ব্যক্ত করেছেন বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ
  • আপলোড সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:১২ সময়
  • আপডেট সময় : ১০ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:১২ সময়
যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরো দৃঢ় করতে চাই : ব্রেন্ট ক্রিস্টেনসেন ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরো দৃঢ় করার প্রয়াস ব্যক্ত করেছেন বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নেওয়া ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ শনিবার সকাল ৯টার দিকে ঢাকা মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় তিনি এই আশা ব্যক্ত করেন। ফেসবুকে দেওয়া পোস্টে বলা হয়, বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথগ্রহণকারী ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস আনন্দিত। সেখানে এক বার্তায় ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘যে দেশটির সঙ্গে আমি খুব ভালোভাবে পরিচিত, সেই বাংলাদেশে ফিরতে পেরে আমি ভীষণ আনন্দিত। ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান ও স্থানীয় কর্মীদের নিয়ে গঠিত একটি শক্তিশালী দলের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে আরো দৃঢ় করতে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্যকে এগিয়ে নিতে এবং প্রতিদিন নিরলসভাবে কাজ করে আমেরিকাকে আরো নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করে তুলতে আমি উচ্ছ্বসিত।’

উল্লেখ্য, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আগামী ১২ জানুয়ারি ঢাকায় আসছেন। ক্রিস্টেনসেনের ঢাকায় আসার বিষয়টি অন্তর্বর্তী সরকা‌রের সংশ্লিষ্ট দপ্তর‌কে জা‌নি‌য়ে‌ছে ঢাকার মার্কিন দূতাবাস। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক‌টি সূত্র জা‌নি‌য়ে‌ছে, মঙ্গলবার মার্কিন দূতাবাসের প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক ও রাষ্ট্রাচার প্রধান মো. নুরল ইসলামের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে নতুন মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের যোগদানের বিষয়ে অব‌হিত ক‌রে‌ছেন।


ডোনাল্ড ট্রা‌ম্প প্রশাস‌নের ম‌নোনী‌তি রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। ঢাকায় মার্কিন দূতাবাসে আগে কাজ করার অভিজ্ঞতা আছে ব্রেন্ট ক্রিস্টেনসেনের। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ঢাকায় সবশেষ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত তিনি ঢাকায় দায়িত্ব পালন করেন। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ