ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সংসদ অধিবেশনে যোগ দিলেন মির্জা আব্বাস এশিয়ায় আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও খেলার সময়সূচি ঘোষণা প্রথমবার জাতীয় সংসদের নিজ অফিসে মির্জা আব্বাস যাত্রীবিহীন উড়োজাহাজে তল্লাশি, সিটের নিচে মিললো ২০ কোটি টাকার সোনা উল্টো পথে বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ি, পুলিশের দুই মামলা আদালতে হাজির হয়েও আগাম জামিন পাননি নায়ক রিয়াজ তারেক রহমান ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন: তথ্যমন্ত্রী এমবাপ্পেকে অপহরণের পরিকল্পনা! গুম প্রতিরোধ আইন ২০২৫ সালের অধ্যাদেশের চেয়ে শক্তিশালী: স্বরাষ্ট্রমন্ত্রী নিউজ ডিলিট না করালে দুদকের বিরুদ্ধে মানহানির মামলা করব: আসিফ মাহমুদ

আটক ২ ভারতীয়কে বিএসএফের কাছে হস্তান্তর, পতাকা বৈঠকে বিজিবির প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাঙ্গা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয়দের হাতে আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। গতকাল বুধবার
  • আপলোড সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৫৪ সময়
  • আপডেট সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ৪:৫৪ সময়
আটক ২ ভারতীয়কে বিএসএফের কাছে হস্তান্তর, পতাকা বৈঠকে বিজিবির প্রতিবাদ ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের চাড়ালডাঙ্গা সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে স্থানীয়দের হাতে আটক দুই ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করেছে বিজিবি। গতকাল বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৫টায় বিএসএফর সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেয় বিজিবি। বৈঠকে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। বিজিবি জানায়, গতকাল বুধবার পতাকা বৈঠকে ওই দুই ভারতীয়কে ফেরত দেওয়া হয়েছে।ওই দুই ভারতীয় হলেন পশ্চিমবঙ্গের মালদা জেলার হবিপুর থানার সিংগাবাদ টিলাশন গ্রামের দেবেন মোহলদারের ছেলে বচ্চন মোহলদার (৩২) এবং একই গ্রামের সন্তোষ মহোলদারের ছেলে রাজু মোহলদার (২০)।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল দুপুর ১টার দিকে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলার ২১৯-এর নিকট দিয়ে সিরামের দাঁড়া বিলে মাছ শিকার করতে করতে ওই ২ ভারতীয় বাংলাদেশি জলসীমায় অনুপ্রবেশ করে। এরপর স্থানীয় বাংলাদেশিরা তাদের আটক করে। পরে বিকেল ৪টার দিকে চাড়ালডাঙ্গা বিওপি সদস্যরা তাদের কেতাববাজার নামক এলাকা থেকে উদ্ধার করা হয়। এর মধ্যে ভারতীয় নাগরিকদের ফেরত চেয়ে বিজিবির নিকট অনুরোধ করে বিএসএফ। এ প্রেক্ষিতে বিকেল ৫টায় ১২ বিএসএফ ব্যাটালিয়নের টিলাশন ক্যাম্প ও চাড়ালডাঙ্গা বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ওই দুই ভারতীয়কে বিএসএফের নিকট হস্তান্তর করে বিজিবি। বৃহস্পতিবার ১৬ বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর তানিম হাসান খান বলেন, এ ঘটনায় বিএসএফের নিকট কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি

জাতীয় দল থেকে বিদায় নিলেন লিওনেল মেসি