ঢাকা | |
সংবাদ শিরোনাম :
এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার কোনো সম্ভাবনা নেই: উপদেষ্টা জাহেদ নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা: আসিফ নজরুল বললেন, ‘কী করুণ আত্মসন্তুষ্টি!’ ড. ইউনূসকে হেনস্তা আওয়ামী লীগের সন্ত্রাসনির্ভর রাজনীতির ‘চরিত্র’ উন্মোচিত করেছে চুয়েটে টানা অবরোধ: নিজ কার্যালয়েই অবরুদ্ধ ভিসি, অসুস্থ হয়ে হাসপাতালে ২ শিক্ষক বার্লিন সফর বাতিল ড. ইউনূসের ওয়েবসাইট থেকে সরানো হলো তার নাম অবিবাহিতদের রাগিয়ে দেয় যেসব কথা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি: রাষ্ট্রপতি ইরানে সম্ভবত অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প চকবাজারে ফের আগুনের আশঙ্কায় পানি দেয়া অব্যাহত: ফায়ার সার্ভিস

গোপালগঞ্জে ওড়াকান্দি ঠাকুরবাড়িতে ঝুঁকছেন বিএনপি প্রার্থীরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে মতুয়া সম্প্রদায়ের ভোট এখন জয়-পরাজয়ের জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টরে পরিণত হয়েছে। এই
  • আপলোড সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৩০ সময়
  • আপডেট সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ৩:৩০ সময়
গোপালগঞ্জে ওড়াকান্দি ঠাকুরবাড়িতে ঝুঁকছেন বিএনপি প্রার্থীরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জের তিনটি আসনে মতুয়া সম্প্রদায়ের ভোট এখন জয়-পরাজয়ের জন্য গুরুত্বপূর্ণ ফ্যাক্টরে পরিণত হয়েছে। এই ভোট পাওয়ার জন্য গোপালগঞ্জের বিএনপি প্রার্থীরা এখন ঠাকুরবাড়িতে ধরনা দিতে শুরু করেছেন। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঐতিহাসিক ওড়াকান্দি ঠাকুরবাড়ি, যা মতুয়া সম্প্রদায়ের তীর্থভূমি হিসেবে পরিচিত, এখন রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিএনপির প্রার্থীরা ঠাকুরবাড়ির মুরুব্বীদের আশির্বাদ পেতে ব্যস্ত হয়ে পড়েছেন। এখানে একদিকে রয়েছে প্রভাবশালী ঠাকুর পরিবারের উত্তরসূরি, অন্যদিকে গোপালগঞ্জের তিনটি আসনের ৩০-৩৫ শতাংশ ভোটার। এসব ভোট বিগত নির্বাচনে প্রার্থীদের জয়-পরাজয়ের বেশ ভূমিকা রেখেছে।

এরই অংশ হিসেবে গত বুধবার গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের বিএনপি প্রার্থী এস এম জিলানী ঠাকুরবাড়ির মুরুব্বীদের আশির্বাদ নিতে সেখানে উপস্থিত হয়ে ঠাকুর পরিবারের বয়োজেষ্ঠ্য সদস্য পদ্মনাভ ঠাকুরের সাথে কথা বলেন। তিনি ধর্মীয় ও সামাজিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। বিএনপি সরকার গঠন করলে ঠাকুরবাড়ি সহ সমস্ত মতুয়া সম্প্রদায়ের উন্নয়ন হবে বলে আশ্বাস দেন। অন্যদিকে, গোপালগঞ্জ-০১ আসনের বিএনপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিম ঠাকুরবাড়ি গিয়ে সাবেক কাশিয়ানী উপজেলা পরিষদেও বারবার নির্বাচিত চেয়ারম্যান ও ঠাকুর পরিবারের সদস্য সুব্রত ঠাকুরসহ অন্যান্য ঠাকুর পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। 


তিনি জানান, ঠাকুরবাড়ি উন্নয়ন প্রকল্পগুলো অগ্রাধিকার ভিত্তিতে নেওয়া হবে এবং এখানে বিভিন্ন সুযোগ-সুবিধার সহ উন্নয়ন করা হবে। এসময় গোপালগঞ্জ-০২ আসনের বিএনপি প্রার্থী ডাঃ কে এম বাবর ও উপস্থিত ছিলেন। তিনিও ঠাকুর বাড়ির উন্নয়নে এবং মতুয়া সম্প্রদায়ের মানুষের সুখে দুঃখে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। এ ব্যাপারে গোপালগঞ্জের বেশ কয়েকজন হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে কথা হলে তারা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিটি নির্বাচনে “মতুয়া সম্প্রদায়ের ভোট গোপালগঞ্জের তিনটি সংসদীয় আসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ওড়াকান্দি ঠাকুরবাড়ি হিন্দু সম্প্রদায়ের মানুষের কাছে জাগ্রত স্থান। এখানে মানত করলে আশা পূরণ হয়। সেই অনুভূতিকে কাজে লাগিয়ে প্রার্থীরা ঠাকুরবাড়ি যাচ্ছেন। ঠাকুর পরিবার থেকে আর্শিবাদ নেয়ার চেষ্টা করছেন। প্রার্থীরা মনে করছেন ঠাকুরবাড়ির আশির্বাদ মিললে বাক্সে ভোট বেশি হবে। আর সেই জয়ী হয়।’ বিশ্বের কোটি কোটি মতুয়া ভক্তদের পবিত্র পুণ্যভূমি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ঠাকুরবাড়ি। এখানেই হিন্দু সম্প্রদায়ের ত্রাণকর্তা খ্যাত শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর তার আধ্যাত্মিক জগত শুরু করেছিলেন।  শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ভক্তদের বলা হয় মতুয়া। গোপালগঞ্জসহ দেশ-বিদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ হারিচাঁদ ঠাকুরকে মহাপুরুষ হিসেবে ভক্তি ও শ্রদ্ধা জানিয়ে আসছে। বিগত ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাড়িতে এসে পূজা অর্চনা করে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের আর্শিবাদ কামনা করেছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার