ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য: স্বাস্থ্য উপদেষ্টা তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই: আলী রীয়াজ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

ফরিদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ

ফরিদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি-২০২৬-এর শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। মঙ্গলবার রাতে প্রেস ক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা
  • আপলোড সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩৮ সময়
  • আপডেট সময় : ৮ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩৮ সময়
ফরিদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ছবি : সংগৃহীত

ফরিদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি-২০২৬-এর শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে। মঙ্গলবার রাতে প্রেস ক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এই শপথ অনুষ্ঠান আয়োজিত হয়। নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এম এ সালাম। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মঞ্জুয়ারা স্বপ্না।শপথগ্রহণ শেষে কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় গঠনতন্ত্রের আলোকে প্রেস ক্লাব পরিচালনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ও আগামী দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি ক্লাবের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য সদস্যদের প্রতি আহ্বান জানানো হয়।


পরবর্তী পর্বে সহসভাপতি ও সদস্য পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে শুধু কার্যনির্বাহী কমিটির সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে সহসভাপতি পদে শেখ মনির হোসেন প্রথম, আশরাফুজ্জামান দুলাল দ্বিতীয় এবং নুরুল ইসলাম আনজু তৃতীয় স্থান অধিকার করেন। সদস্যপদে বিকে শিকদার সজল প্রথম, মানিক কুমার দাস দ্বিতীয়, মোহাম্মদ রুহুল আমিন তৃতীয়, নির্মল কুমার বিশ্বাস নয়ন চতুর্থ, এস এম রুবেল পঞ্চম ও এস এম জাহিদ ষষ্ঠ স্থান লাভ করেন। এ নির্বাচন পরিচালনা করেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ