ঢাকা | |
সংবাদ শিরোনাম :
কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ‘খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে’ প্রথমবারের মতো এক মন্ত্রণালয় সামলাতে ৩ মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর নিশ্চয়ই কোনও প্ল্যান আছে: বিমান ও পর্যটনমন্ত্রী মন্ত্রী জাতীয় অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য ইমরান খানকে শিফা হাসপাতালে না নেওয়ায়, সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পিটিআইয়ের ‘বোরকা আইন’: পর্তুগালে জনসমক্ষে বোরকা ও মুখঢাকা পোশাকে নিষেধাজ্ঞা এলজিআরডি মন্ত্রী হলেন ড. আবদুল মঈন খান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হিসেবে শপথ নিলেন সাচিং প্রু জেরী তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনে অযোগ্য করার চেষ্টা চলছে: বিএনপি

বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে সরকার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা
  • আপলোড সময় : ২২ অক্টোবর ২০২৩, দুপুর ১:৫২ সময়
  • আপডেট সময় : ২২ অক্টোবর ২০২৩, দুপুর ১:৫২ সময়
সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনে অযোগ্য করার চেষ্টা চলছে: বিএনপি ছবি : সংগৃহীত
বিএনপির সম্ভাব্য প্রার্থীদের সাজা দিয়ে নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে সরকার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের সবগুলো স্টেপ হচ্ছে নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। যাতে করে কোনোভাবে এখানে অবাধ, সুষ্ঠু, ইনক্লুসিভ নির্বাচন হতে না পারে। তবে সরকারের পালাবার কোনো পথ নেই, সময় শেষ।

রোববার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আগামী ২৮ অক্টোবর রাজধানীতে মহাসমাবেশের প্রস্তুতি নিয়ে যৌথ সভা ডাকে দলটি। ঢাকা মহানগর দক্ষিণ, উত্তরের পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের দিকনির্দেশনা দেন বিএনপির শীর্ষ নেতারা।

দুপুর ১২টায় শুরু হওয়া যৌথসভায় সভাপতিত্ব করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে গত বুধবার (১৮ অক্টোবর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেন দলটির মহাসচিব।

সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, ‘দেশের মানুষ তাদের ভোটাধিকার ফিরে পেতে আন্দোলন করছে। আমাদের চেয়ারপারসনকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বিনা চিকিৎসায় তাকে রাখা হয়েছে। অন্যদিকে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছে, এখন অন্যায়ভাবে সাজা দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। গত ১৮ তারিখে ঢাকার সমাবেশকে কেন্দ্র করে ৪৭টি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এতে আসামি করেছে ১২ হাজার ৬৩০ জনকে। ক্যান ইউ এমাজিন? কোন রাজ্যে আমরা বাস করছি, কোন সমাজে বাস করছি? এ পর্যন্ত গ্রেফতার হয়েছেন ১৩শর বেশি নেতাকর্মী।’

বিএনপি নেতাদের বিরুদ্ধে দায়ের করা মামলা নিয়ে শনিবার প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, ‘গতকাল প্রধানমন্ত্রী যেভাবে মামলার বিষয়ে কথা বলেছেন, সাক্ষী আনতে হবে, সাজা দিতে হবে, এসব কথা কোনো সভ্য সমাজে, গণতান্ত্রিক সমাজের প্রধানমন্ত্রী দিতে পারেন না। এতে পরিষ্কার হয়েছে, এই সরকার সরাসরি আদালতে হস্তক্ষেপ করে ফরমায়েশি রায় দিচ্ছে৷’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প