ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মাছ খেলে আপনাদের বাংলাদেশি বলা হবে; হুঁশিয়ারি মমতার লেবাননে ইসরায়েলি বিমান হামলায় দুই শিশুসহ নিহত ৫ ইউপি সদস্যের বাড়ি থেকে ৫ ব্যারেল ডিজেল উদ্ধার, ১৫ দিনের কারাদণ্ড দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বন্ধ দোকানে মিলল ব্যবসায়ীরা মরদেহ আওয়ামী লীগের আমলে হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী মোজোর ২০তম জন্মদিন উদযাপন মার্কিন যুদ্ধবিমানের নতুন আতঙ্ক, চীনের তৈরি ইরানের অত্যাধুনিক ম্যানপ্যাড অবশেষে আইপিএলে ফিরছেন কামিন্স ৫ লাখ শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী নিম্ন আদালতে বিচারাধীন মামলার সংখ্যা ৪০ লাখের বেশি: আইনমন্ত্রী

আজকে যারা বিএনপির প্রতিপক্ষ, অতীতে তারা আপস করেছে: আমীর খসরু

যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ, তারাই অতীতে বিভিন্ন সময়ে আপস করেছে। একমাত্র বেগম
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ২:২২ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, দুপুর ২:২২ সময়
আজকে যারা বিএনপির প্রতিপক্ষ, অতীতে তারা আপস করেছে: আমীর খসরু ছবি : সংগৃহীত

যারা দেশ ছেড়ে পালিয়েছে কিংবা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির প্রতিপক্ষ, তারাই অতীতে বিভিন্ন সময়ে আপস করেছে। একমাত্র বেগম খালেদা জিয়া জীবনের শেষদিন পর্যন্ত কোনো ধরনের আপস করেননি। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে দোয়া-মাহফিল ও শোকসভার আয়োজন করে জিয়া পরিষদ। সেখানেই তিনি এ মন্তব্য করেন।


আমীর খসরু বলেন, নেত্রীর (খালেদা জিয়া) এই ত্যাগ ও আপসহীনতার জন্যই বিএনপির নেতাকর্মীরা এতোটা সাহসী। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার গণতন্ত্রের মশাল এখন তারেক রহমানের হাতে। তিনি আরও বলেন, প্রত্যেকটি মানুষের জীবনমান উন্নয়নের জন্য বিএনপির পরিকল্পনা রয়েছে। এ সময় জাতির মধ্যে শৃঙ্খলা ফেরানোর আহ্বান জানান বিএনপির সিনিয়র এই নেতা।


একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নির্বাচনের সময় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’