ঢাকা | |
সংবাদ শিরোনাম :
দেশ গঠনে ব্যক্তিগত উদ্যোগের অবদান অপরিসীম: প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান সেগুনবাগিচায় ফুটপাতের দেয়ালে যুক্ত হলো বেগম রোকেয়া, জসীমউদ্​দীন ও জীবনানন্দের প্রতিকৃতি ৯ কার্গো এলএনজি ও ২ লাখ ৩৭ হাজার টন সার আমদানির অনুমোদন এলপিজি ব্যবসায়ীদের দুই দিনের ধর্মঘট প্রত্যাহার অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৮ ইউনিট নজরুল বর্ষে দেশের সব মাদ্রাসায় সাংস্কৃতিক প্রতিযোগিতার নির্দেশ সৌদি আরবে হামলা মানে পাকিস্তানে হামলা: পাকিস্তানের ধর্মমন্ত্রী

ভেনেজুয়েলা ৩০-৫০ মিলিয়ন ব্যারেল তেল দেবে যুক্তরাষ্ট্রকে

ভেনেজুয়েলা থেকে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলছেন,
  • আপলোড সময় : ৭ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩০ সময়
  • আপডেট সময় : ৭ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩০ সময়
ভেনেজুয়েলা ৩০-৫০ মিলিয়ন ব্যারেল তেল দেবে যুক্তরাষ্ট্রকে ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলা থেকে ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প বলছেন, বাজারমূল্যে বিক্রি হওয়া এই তেলের অর্থ নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র সরকার। মঙ্গলবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন ট্রাম্প।  ট্রাম্প বলেন, 'ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন সরকার এই ‘নিষেধাজ্ঞাভুক্ত তেল’ যুক্তরাষ্ট্রকে দেবে। তেল বাজারমূল্যে বিক্রি করা হবে এবং সেই অর্থ নিয়ন্ত্রণ করবো আমি।' মার্কিন প্রেসিডেন্টের দাবি, এই অর্থ ব্যবহার করা হবে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের জনগণের কল্যাণে। মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটকে এই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। হোয়াইট হাউস জানায়, তেল ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে। এর বেশিরভাগই জাহাজে করে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় অঞ্চলের রিফাইনারিতে নেওয়া হবে।


ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ভেনেজুয়েলার ভারী অপরিশোধিত তেল বেশি দিন সংরক্ষণ করা যায় না। তাই দ্রুত হস্তান্তর করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল তেল যুক্তরাষ্ট্রের মোট চাহিদার তুলনায় খুব বেশি নয়। ২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুদ থেকে ১৮০ মিলিয়ন ব্যারেল তেল ছাড় দিয়েছিলেন। তাতে গ্যাসের দাম কমেছিল গড়ে মাত্র ১৩ থেকে ৩১ সেন্ট। এদিকে, প্রশ্ন উঠেছে ভেনেজুয়েলার নিজস্ব তেল রিজার্ভ নিয়ে। দেশটির মজুদ প্রায় পূর্ণ থাকলেও, এত বিপুল পরিমাণ তেল হস্তান্তরে ভবিষ্যতে সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দাবি, এতে বৈশ্বিক তেলবাজারে সামান্য প্রভাব পড়লেও বড় প্রশ্ন উঠেছে ভেনেজুয়েলার সার্বভৌমত্ব ও ভবিষ্যৎ তেল রিজার্ভ নিয়ে। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার