ঢাকা | |
সংবাদ শিরোনাম :
হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই : আলী রীয়াজ আর্টেমিস-২ মিশন: ৫০ বছর পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা গণভোটের ‘হ্যাঁ’ ভোট হচ্ছে সুন্দর বাংলাদেশ গড়ার জন্য: স্বাস্থ্য উপদেষ্টা তরুণদের ওপর ডিগ্রি অর্জনের চেয়ে সমাজ পরিবর্তনের দায়িত্ব বেশি: মৎস্য উপদেষ্টা লিবিয়ার পূর্বাঞ্চলে গণকবর, উদ্ধার ২১ মরদেহ সিলেটে তিন বাসের সংঘর্ষ, নিহত ২ গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি: তারেক রহমান নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কুইক রেসপন্স টিমের কার্যক্রম চালু প্রজাতন্ত্রের কর্মচারীদের ‘হ্যাঁ’ ভোটে প্রচারণা চালাতে আইনি বাধা নেই: আলী রীয়াজ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে মাঠে নেমেছে ইইউ মিশন

সুনামগঞ্জে এসএসসি পরীক্ষা দেয়ার দাবিতে স্কুলে তালা, শিক্ষকের সাথে অসাদচরণের অভিযোগ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক শিক্ষার্থী নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় সাত বিষয়ে ফেল করার পর
  • আপলোড সময় : ৬ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৪ সময়
  • আপডেট সময় : ৬ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:৪ সময়
সুনামগঞ্জে এসএসসি পরীক্ষা দেয়ার দাবিতে স্কুলে তালা, শিক্ষকের সাথে অসাদচরণের অভিযোগ ছবি : সংগৃহীত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে লিয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক শিক্ষার্থী নির্বাচনী (টেস্ট) পরীক্ষায় সাত বিষয়ে ফেল করার পর এসএসসি পরীক্ষায় অংশ নেয়ার দাবিতে শিক্ষকদের অশ্লীল ভাষায় গালিগালাজ করে স্কুলে তালা লাগিয়ে দিয়েছে। অভিযুক্ত শিক্ষার্থী আরিফ লক্ষীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল আজিজের ছেলে। 


মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে দলবল নিয়ে পরীক্ষায় অংশ নেয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষায় অংশ দিতে অস্বীকৃতি জানালে প্রধান শিক্ষকের অফিসে তালা মেরে স্কুল খোলা যাবেনা বলে হুঁশিয়ারি দেয়। তালার ঘটনাটি শিক্ষক ভিডিও করলে অকথ্য ভাষায় গালিগালাজও করে ওই শিক্ষার্থী। 


এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, টেস্টে যারা ৪ বিষয়ের উপরে ফেল করবে তারা মূল পরীক্ষায় অংশ নিতে পারবেনা—এটা কমিটির সিদ্ধান্ত। দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ টেস্ট পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সে স্কুলে এসে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে এবং স্কুলের কক্ষ তালাবদ্ধ করে দেয়।


এ বিষয়ে জানতে চাইলে তালা মারার ঘটনা অস্বীকার করে অভিযুক্ত শিক্ষার্থী আরিফের বাবা আব্দুল আজিজ। ভিডিও কে দিয়েছে উল্টো সেই বিষয়ে জিজ্ঞাসা করেন বলে দাবি অভিযুক্তের বাবার। 


বিষয়টি স্বীকার করে অভিযুক্ত শিক্ষার্থী আরিফের ভাষ্য, 'সকল বিষয়ে যে ১৬ জন শিক্ষার্থী পাস করেছে শুধু তারা পরীক্ষা দেবে। এর বাইরে কাউকে পরীক্ষা দেয়ার সুযোগ দিলে আমাদেরও দিতে হবে। এই দাবি বার বার শিক্ষকদের জানানো হয়েছে উল্লেখ করে আরিফ জানায়, চার বিষয়ে ফেল করা ছাত্ররা ছাড় পেয়েছে, আমি পাইনি। তাই তালা দিয়েছি।'

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ

ইন্টারনেট বন্ধ করে গণহত্যা: জয়-পলকের আইনজীবীর শুনানি আজ