ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ৭ ডিগ্রি, ১০ জেলায় শৈত্যপ্রবাহ

সারাদেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজশাহীতে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের
  • আপলোড সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩৩ সময়
  • আপডেট সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩৩ সময়
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ৭ ডিগ্রি, ১০ জেলায় শৈত্যপ্রবাহ ছবি : সংগৃহীত

সারাদেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজশাহীতে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। বর্তমানে দেশের ১০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।


বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, এর আগে গত ৩১ ডিসেম্বর গোপালগঞ্জে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আজ রাজশাহীর তাপমাত্রা সেই রেকর্ড ভেঙেছে।


বর্তমানে রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি, যশোর, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।


অন্যদিকে, দেশের দক্ষিণ উপকূলীয় শহর টেকনাফে আজ সর্বোচ্চ ২৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর ফলে দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের তাপমাত্রায় বড় ব্যবধান দেখা গেছে। সারাদেশে সর্বনিম্ন তাপমাত্রা কমলেও আজ রাজধানী ঢাকার তাপমাত্রা কিছুটা বেড়েছে। 


আবহাওয়া অফিস জানায়, আগামী তিন থেকে চার দিন তাপমাত্রার এই ওঠানামা অব্যাহত থাকতে পারে। তবে ১০ বা ১১ জানুয়ারি থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।


আবহাওয়াবিদদের মতে, সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে ‘মৃদু’ এবং ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে ‘মাঝারি’ শৈত্যপ্রবাহ বলা হয়। 


তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রির মধ্যে থাকলে ‘তীব্র’ এবং ৪ ডিগ্রির নিচে নামলে তাকে ‘অতি তীব্র’ শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়।


এদিকে, জানুয়ারি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানানো হয়েছে, চলতি মাসে দেশে অন্তত পাঁচটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে, যার মধ্যে একটি তীব্র রূপ নিতে পারে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ