ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মিষ্টির শূন্য আসনে এমপি হতে চান সাবেক সংসদ সদস্যসহ বিএনপির ৭০ নেত্রী মুক্তি পেয়েছেন নেহা বোরা, আদালতে হাজির করা হবে অভিজিৎ দীপকেকে ১৯ পদে ৭৫৩ জনকে নিয়োগ দেবে পেট্রোবাংলা, ঘরে বসে আবেদন করবেন যেভাবে সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন ভারত ছাড়ার নির্দেশে পেছাতে পারে ইমরান খানের কামব্যাক সিনেমা দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা মনে হচ্ছে, এক লুটেরার হাত থেকে অন্য লুটেরার হাতে ক্ষমতা গেছে: জামায়াত আমির ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে বিপাকে ইনফান্তিনো আইনজীবী পরিচয় দিলেও বার পরীক্ষায় ফেল করেছিলেন মার্কিন প্রেস সচিব 'বাড়ি ফিরে যাও', যুক্তরাজ্যে ভারতীয় তিন শিক্ষার্থীকে হেনস্তা

তারেক রহমানের সঙ্গে যমুনার চেয়ারম‍্যান সালমা ইসলামের সাক্ষাৎ

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা
  • আপলোড সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৩৮ সময়
  • আপডেট সময় : ৬ জানুয়ারী ২০২৬, দুপুর ১০:৩৮ সময়
তারেক রহমানের সঙ্গে যমুনার চেয়ারম‍্যান সালমা ইসলামের সাক্ষাৎ ছবি : সংগৃহীত

বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। সাথে ছিলেন পরিবারের সদস্য ও যমুনা গ্রুপের পরিচালকগণ।


সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গিয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানান যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম।


সাক্ষাৎকালে প্রথমে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে যমুনা গ্রুপের পক্ষ থেকে গভীর শোক প্রকাশসহ জিয়া পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। এছাড়া খালেদা জিয়ার গৌরবময় দীর্ঘ রাজনৈতিক জীবনের অসামান্য অবদান তুলে ধরে কথা বলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম। 


এ সময় বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান নুরুল ইসলামের স্মৃতিচারণ করে তার প্রসংশা করেন। তিনি জানান, দেশের শিল্প উন্নয়নে তার ব্যাপক অবদান রয়েছে। তিনি যমুনা গ্রুপের ব্যবসা বাণিজ্যের খোঁজ খবরও নেন। এছাড়া চব্বিশের গণঅভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যমুনা গ্রুপের মিডিয়া যুগান্তর ও যমুনা টেলিভিশনের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করেন।


যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলামের সাথে ছিলেন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম, গ্রুপ পরিচালক সোনিয়া সারিয়াত, মনিকা নাজনীন ইসলাম, সুমাইয়া রোজালিন ইসলাম এবং এস এম আব্দুল ওয়াদুদ।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ

ভারতের একটি রাজনৈতিক দলের বট অ্যাকাউন্ট থেকে গালাগাল করা হচ্ছে: আসিফ