ঢাকা | |
সংবাদ শিরোনাম :
গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি নোয়াখালীতে ছাত্রদলের কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ আদালতে এআই দিয়ে রায় লেখা অনৈতিক: প্রধান বিচারপতি মোহাম্মদপুরে অপরাধ শূন্যের কোঠায় নামাতে চায় র‌্যাব নেপালের বন্যায় সেই বাড়ির বারান্দায় আটকা পড়া ব্যক্তিরা উদ্ধার

জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল
  • আপলোড সময় : ৬ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩৭ সময়
  • আপডেট সময় : ৬ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩৭ সময়
জকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৮টা ৩০ মিনিটে ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়, যা চলবে বিকাল ৩টা পর্যন্ত।


নির্বাচনের জন্য কেন্দ্রীয় সংসদে ৩৮টি এবং হল সংসদের জন্য ১টি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ স্থাপন করা হয়েছে।


ভোটগ্রহণ শেষে ৬টি ডিজিটাল ওএমআর মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।

নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, ‘ভোটগ্রহণ শুরুর আগে সোমবার রাতে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ব্যালট পেপার পাঠানো হয়। নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট শেষে ডিজিটাল ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) মেশিনের মাধ্যমে ভোটগণনা করা হবে।


উল্লেখ্য, জকসু ও হল সংসদ নির্বাচন এর আগে দুই দফা পিছিয়ে যায়। সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ নির্ধারণ করা হলেও ভোটগ্রহণ শুরুর ঠিক আগে ভোর ৬টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে জরুরি সিন্ডিকেট সভার মাধ্যমে নির্বাচন স্থগিত করা হয়। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আরেকটি জরুরি সিন্ডিকেট সভা ডেকে আজ ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস