ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

খাগড়াছড়িতে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ শতাধিক সদস্য

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন তিন শতাধিক নেতাকর্মী।সোমবার (৫ জানুয়ারি) বিকেলে শহরের আদালত সড়কে
  • আপলোড সময় : ৬ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২৭ সময়
  • আপডেট সময় : ৬ জানুয়ারী ২০২৬, সকাল ৯:২৭ সময়
খাগড়াছড়িতে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ শতাধিক সদস্য ছবি : সংগৃহীত

খাগড়াছড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন তিন শতাধিক নেতাকর্মী।


সোমবার (৫ জানুয়ারি) বিকেলে শহরের আদালত সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অনিমেষ চাকমা রিংকু। আর এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ ওয়াদুদ ভূঁইয়া।


অনুষ্ঠানে এনসিপির নেতৃবৃন্দরা বলেন, জুলাই বিপ্লব পরবর্তী এনসিপি যে উদ্দেশ্যে গঠিত হয়েছিল, তা আজ অনুপস্থিত। তারা আশা করেছিলেন, এনসিপি সাধারণ মানুষের পক্ষে দাঁড়াবে এবং ন্যায়ের পক্ষে রাজনীতি করবে। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে দলটি জামায়াতে ইসলামীর সঙ্গে অবস্থান নেয়ায় তারা হতাশ হয়েছেন।


এজন্য তারা স্বাধীনতাযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল বিএনপিতে স্বেচ্ছায় যোগ দিয়েছেন বলে জানান।


যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন– এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক বিপ্লব ত্রিপুরা, যুগ্ম সদস্য সচিব আবদুর রহমান সায়াদ, নিরুপম চাকমা, রুপালী ত্রিপুরা, জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আদনান মাহিনসহ জেলা কমিটির ১৯ জন পদধারী নেতা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার