ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পিয়ংইয়ংয়ের পরমাণু বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য ‘অত্যাধুনিক’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ
  • আপলোড সময় : ৫ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৪৪ সময়
  • আপডেট সময় : ৫ জানুয়ারী ২০২৬, দুপুর ১১:৪৪ সময়
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উ. কোরিয়া
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পিয়ংইয়ংয়ের পরমাণু বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য ‘অত্যাধুনিক’ হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ পরীক্ষা তদারকি করেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম আজ  সোমবার এ তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়েছে, ‘ভূরাজনৈতিক সংকট’ এই পরীক্ষা আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে, যা স্পষ্টভাবে এই সপ্তাহান্তে ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতি ইঙ্গিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

সিউল ও টোকিও গতকাল রোববার জানিয়েছে যে, তারা পিয়ংইয়ংয়ের কাছাকাছি থেকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ শনাক্ত করেছে। দক্ষিণ কোরিয়ার নেতা লি জে মিয়ং একটি শীর্ষ সম্মেলনের জন্য বেইজিং যাওয়ার কয়েক ঘন্টা আগেম দেশটির চলতি বছরের এটি প্রথম পরীক্ষা।
লি বলেছেন যে তিনি আশা করেন, তার সফরটি চীনকে উত্তর কোরিয়ার ওপর প্রভাব বিস্তার করার জন্য ব্যবহার করতে সক্ষম হবে, যাতে করে সিউলের পিয়ংইয়ংয়ের সঙ্গে সম্পর্ক উন্নত হয়।

সোমবার কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) কিমের উদ্ধৃতি দিয়ে বলেছে যে, সাম্প্রতিক  এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি উত্তর কোরিয়ার পরমাণু বাহিনী কীভাবে যুদ্ধের জন্য প্রস্তুত, তা দেখিয়েছে, যা সাম্প্রতিক ভূ-রাজনৈতিক সংকট ও আন্তর্জাতিক পরিস্থিতির কারণে প্রয়োজনীয় ছিল। কেসিএনএ কিম জং-উনের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, তিনি বলেছেন, ‘আমাদের পরমাণু বাহিনীকে একটি বাস্তবভিত্তিক পর্যায়ে নিয়ে যাওয়া এবং প্রকৃত যুদ্ধের জন্য প্রস্তুত করার ক্ষেত্রে সম্প্রতি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জিত হয়েছে।’ তিনি আরও বলেন, পিয়ংইয়ংয়ের এই কার্যক্রম ‘ধীরে ধীরে পারমাণবিক যুদ্ধ প্রতিরোধকারী ব্যবস্থাটিকে একটি উন্নত স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে পরিচালিত হচ্ছে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা