ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

প্রায় ১২ ঘন্টা বন্ধ থাকার পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল শুরু

ঘন কুয়াশার কার‌ণে দীর্ঘ প্রায় ১২ ঘন্টা বন্ধ থাকার পর দে‌শের গুরুত্বপূর্ণ দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে।রোববার
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:১৩ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৬, দুপুর ১২:১৩ সময়
প্রায় ১২ ঘন্টা বন্ধ থাকার পর দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল শুরু ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কার‌ণে দীর্ঘ প্রায় ১২ ঘন্টা বন্ধ থাকার পর দে‌শের গুরুত্বপূর্ণ দৌলত‌দিয়া-পাটু‌রিয়া নৌরু‌টে ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে।


রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টা ২০ মি‌নি‌টের দি‌কে পদ্মা নদীর অববা‌হিকায় কুয়াশার ঘনত্ব ক‌মে আস‌লে পুনরায় এরু‌টে ফে‌রি চলাচল শুরু ক‌রে ঘাট কর্তৃপক্ষ।


এর আগে, শনিবার রাত সাড়ে ১১টা থে‌কে ঘন কুয়াশার কার‌ণে এরু‌টে ফে‌রি চলাচল বন্ধ হ‌য়ে যায়।

মূলত, শ‌নিবার রাতের পর থে‌কে পদ্মা নদীর অববা‌হিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাবার কার‌ণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং প‌য়েন্টগু‌লো অস্পষ্ট হ‌য়ে যাওয়ায় নে‌ৗ-দূর্ঘটনা এড়া‌তে রাত সা‌ড়ে ১১টা‌ থে‌কে এরু‌টে ফে‌রি চলাচল বন্ধ ক‌রে দেয় ঘাট কর্তৃপক্ষ।


এদি‌কে ফে‌রি চলাচল বন্ধ থাকায় তীব্র শী‌তে দূ‌র্ভো‌গে প‌ড়েন দ‌ক্ষিণাঞ্চল থে‌কে ছে‌ড়ে আসা ঢাকামূ‌খি যানবাহন ও যাত্রীরা। দীর্ঘ সময় ফে‌রি চলাচল বন্ধ থাকায় দে‌ৗলত‌দিয়া প্রা‌ন্তের সড়‌কে নদী পা‌রের অ‌পেক্ষায় আটকা প্রায় শতা‌ধিক যানবাহন।


বিআইড‌ব্লিউটি‌সি দে‌ৗলত‌দিয়া ঘাট ব‌্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন ব‌লেন, কুয়াশার ঘনত্ব ক‌মে আসায় বেলা ১১টা ২০ মি‌নিট থে‌কে পুনরায় ফে‌রি চলাচল শুরু হ‌য়ে‌ছে। সি‌রিয়া‌লে ‌তেমন যানবাহ‌নের চাপ নাই। এরু‌টে ফে‌রি ব‌ন্ধের খবর শু‌নে যানবাহ‌নের চালকরা বিকল্প রুট ব‌্যবহার ক‌রে। যার কার‌ণে যানবাহ‌নের চাপ তেমন থা‌কে না।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ