ঢাকা | |
সংবাদ শিরোনাম :
চারঘাটে ট্রেনে কাটা পড়ে নারী ও যুবকের মৃত্যু আইনি লড়াইয়ে ট্রাম্প প্রশাসনকে হারিয়ে তুরস্কের রুমেইসার পিএইচডি অর্জন মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ‘জুলাই থেকে প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত স্কুল ব্যাগ ও ড্রেস দেবে সরকার’ রামেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার সরকারের সিদ্ধান্তের আগ পর্যন্ত বাস ভাড়া বৃদ্ধি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ স্কাউটসের কার্যনির্বাহী কমিটির সাক্ষাৎ কক্সবাজার-২ আসনের নির্বাচনী নথি হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের দেড় মাসের সন্তানসহ কারাগার থেকে মুক্তি পেলেন যুব মহিলা লীগ নেত্রী বাংলাদেশকে জরিমানা করল আইসিসি

নিউ ইয়র্কের সামরিক ঘাঁটিতে পৌঁছেছে মাদুরোকে বহনকারী হেলিকপ্টার

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের সামরিক ঘাঁটিতে নেয়া হয়েছে। সেখানে পৌঁছানোর পর তাদের যুক্তরাষ্ট্রের ড্রাগ
  • আপলোড সময় : ৪ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩৩ সময়
  • আপডেট সময় : ৪ জানুয়ারী ২০২৬, সকাল ৯:৩৩ সময়
নিউ ইয়র্কের সামরিক ঘাঁটিতে পৌঁছেছে মাদুরোকে বহনকারী হেলিকপ্টার ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কের সামরিক ঘাঁটিতে নেয়া হয়েছে। সেখানে পৌঁছানোর পর তাদের যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন—ডিইএ’র কার্যালয়ে নেওয়া হয়। মাদক ও অস্ত্র-সংক্রান্ত মামলায় আগামী সপ্তাহে আদালতে তোলা হবে তাকে। রোববার (৪ জানুয়ারি) এক প্রতিবদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।


নিউইয়র্ক সিটিতে অবতরণ করেছে মোট তিনটি হেলিকপ্টার। মার্কিন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এর একটিতে ছিলেন আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী।


হেলিকপ্টারগুলো ম্যানহাটনের ওয়েস্টসাইড হেলিপোর্টে অবতরণ করে। এরপর কঠোর নিরাপত্তার মধ্যে মাদুরোকে গাড়িবহরযোগে নেওয়া হয় ডিইএ’র সদরদফতরে।


সেখানে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর তাকে স্থানান্তর করা হয় ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে।


মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার—সংক্ষেপে এমডিসি যুক্তরাষ্ট্রের কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত। এখানে আগে রাখা হয়েছিল র‍্যাপার আর কেলি, জেফ্রি এপস্টাইনের সহযোগী গিসলেন ম্যাক্সওয়েল এবং সর্বশেষ শন ‘ডিডি’ কম্বসকে।


মার্কিন আদালতের নথি অনুযায়ী, আগামী সপ্তাহে ম্যানহাটনের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র-সংক্রান্ত অভিযোগে নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আনুষ্ঠানিক শুনানি হওয়ার কথা রয়েছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ

রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়ের’ খবর ভিত্তিহীন: জ্বালানি বিভাগ