খালেদা জিয়া ও জিয়াউর রহমানের অসমাপ্ত কাজ সমাপ্ত করবে বিএনপি। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার (৩ জানুয়ারি) বিকেলে বেগম জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন,বেগম খালেদা জিয়া গণমানুষের নেত্রী ছিলেন। তাকে শ্রদ্ধা জানাতে এসেছি। জিয়াউর রহমান নিজেকে শ্রমজীবী বলে ঘোষণা দিয়েছিলেন এবং শ্রমজীবী মানুষের জন্য কাজ করেছেন, বেগম জিয়াও শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করে গেছেন।
বিএনপির এই নেতা আরও বলেন, জিয়াউর রহমান এবং বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনা করি এবং তাদের মতোই কাজ করার শক্তি যেন দেন সৃষ্টিকর্তা।
নিউজ ডেস্ক
সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন