ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

গাজার রাফা সীমান্ত পরিদর্শন করেছেন হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি

গাজার রাফা সীমান্ত ক্রসিং পরিদর্শন করেছেন হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। শুক্রবার (২ জানুয়ারি) গাজার সাথে মিশরের রাফা
  • আপলোড সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৫৩ সময়
  • আপডেট সময় : ৩ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৫৩ সময়
গাজার রাফা সীমান্ত পরিদর্শন করেছেন হলিউডের অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ছবি : সংগৃহীত

গাজার রাফা সীমান্ত ক্রসিং পরিদর্শন করেছেন হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। শুক্রবার (২ জানুয়ারি) গাজার সাথে মিশরের রাফা সীমান্ত ক্রসিং অংশ এবং আরিশের একটি স্থানীয় হাসপাতাল পরিদর্শন করেন জাতিসংঘ শরণার্থী সংস্থার সাবেক এ বিশেষ দূত। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম 'ফ্রান্স-২৪' এ তথ্য জানায়। 


একটি মার্কিন প্রতিনিধিদলের সঙ্গে রাফাহ ক্রসিংয়ে পৌঁছান জোলি। সেখানে তাকে সাবেক ও বর্তমান সরকারি কর্মকর্তারা স্বাগত জানান। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের সঙ্গে সাক্ষাৎ করে জোলি বলেন, মানবিক সহায়তায় যুক্ত স্বেচ্ছাসেবকদের সঙ্গে দেখা করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন।


রেড ক্রিসেন্টের এক স্বেচ্ছাসেবক অস্কারজয়ী এই অভিনেত্রীকে জানান, সীমান্ত এলাকায় হাজার হাজার ত্রাণবাহী ট্রাক অপেক্ষায় রয়েছে। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জাতিসংঘের শরণার্থী সংস্থার সাবেক বিশেষ দূত জোলি এই সফরে গাজা থেকে মিসরে স্থানান্তরিত আহত ফিলিস্তিনিদের অবস্থা দেখেন এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া উপত্যকায় সহায়তা প্রবেশের বিষয়টি পর্যবেক্ষণ করেন।


এ বিষয়ে অ্যাঞ্জেলিনা জোলি কিংবা মিসরীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। গত বছরের অক্টোবর থেকে গাজায় কার্যকর যুদ্ধবিরতির আওতায় রাফাহ সীমান্ত পুনরায় খোলার কথা থাকলেও বাস্তবে এখনও সেটি বন্ধ রয়েছে। এর ফলে মানবিক সহায়তা প্রবেশে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে।


উল্লেখ্য, অ্যাঞ্জেলিনা জোলি ২০২২ সালের শেষ দিকে জাতিসংঘ শরণার্থী সংস্থার বিশেষ দূতের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। টানা দুই দশকের বেশি সময় দায়িত্ব পালনের পর তিনি জানান, ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে মানবিক কাজে যুক্ত থাকতে চান।


সম্প্রতি গাজা উপত্যকায় নিয়োজিত কয়েক ডজন আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে ইসরায়েল, এসময় তার এ সফর বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ