ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শিশু হাসপাতালের কক্ষে বসে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর শাহজালালে এখন পর্যন্ত ১১৪ ফ্লাইট বাতিল, আটকা ১৭,৭০১ যাত্রী খালিদুজ্জামান ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডের জন্যও রাজপথে নামেনি: রাশেদ খাঁন হরতাল-অবরোধ দিয়ে দেশ অচলকারীদের সঙ্গী বর্তমান বিরোধী দল: পানিসম্পদমন্ত্রী এ্যানি ‘ধর্ম যার যার-নিরাপত্তা পাবার অধিকার সবার, নিশ্চিন্তে দুর্গাপূজা উদযাপন করুন’ জুলাই সনদ পাশ কাটিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব নয়: আলী রীয়াজ কক্সবাজারে রিসোর্টে আগুন: নিহত ৬ পর্যটকের পরিচয় শনাক্ত সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ অ’গ্নিকাণ্ডের পর লাপাত্তা রিসোর্ট কর্তৃপক্ষ আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল

সাবেক শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা
  • আপলোড সময় : ২ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩৮ সময়
  • আপডেট সময় : ২ জানুয়ারী ২০২৬, দুপুর ২:৩৮ সময়
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা ফখরুল
সাবেক শহীদ রাষ্ট্রপতি প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার বিকেল সোয়া ৫টায় তিনি রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিস্থলে পৌঁছান। গাড়ি থেকে নেমে তিনি সরাসরি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরের পাশে যান। সেখানে তিনি সুরা ফাতিহা পাঠ করেন এবং দুই হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করেন।

জিয়ারত শেষে সমাধিস্থল থেকে বেরিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তিনি সরাসরি নিজের গাড়িতে উঠে চলে যান। এ সময় বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনূছ আলী তার সঙ্গে ছিলেন। এর আগে সর্বসাধারণের জন্য বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার দুপুরে জিয়াউর রহমানের সমাধিস্থলটি খুলে দেওয়া হয়। গতকাল বিকেলে রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই সমাহিত করা হয়।

প্রিয় নেত্রীর মৃত্যুর পর আজ ইংরেজি নববর্ষের প্রথম দিন সকাল থেকেই বিজয় সরণি মোড়ে নেতা-কর্মীদের ঢল নামে। সকাল ৯টার দিকে বিজয় সরণি সড়ক খুলে দেওয়া হলেও নিরাপত্তা কড়াকড়ির কারণে শুরুতে সমাধিস্থলে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরে দুপুর ১২টার দিকে প্রবেশপথ উন্মুক্ত করে দিলে নেতা-কর্মীরা ফুল ও পুষ্পস্তবক নিয়ে ভেতরে যাওয়ার সুযোগ পান। এসময় অনেক নেতা-কর্মীকে তাদের প্রিয় নেত্রীর জন্য দুই হাত তুলে অশ্রুসিক্ত নয়নে দোয়া করতে দেখা যায়।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা

ভারতে এখন আন্দোলন করতেও গুনতে হবে মোটা অঙ্কের টাকা