ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

ডিবি সেজে ডাকাতি, মাদারীপুরে গ্রেফতার ৪

মাদারীপুরে ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। এ সময় লুণ্ঠিত ৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার উদ্ধার
  • আপলোড সময় : ১ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:২৬ সময়
  • আপডেট সময় : ১ জানুয়ারী ২০২৬, বিকাল ৫:২৬ সময়
ডিবি সেজে ডাকাতি, মাদারীপুরে গ্রেফতার ৪ ছবি : সংগৃহীত

মাদারীপুরে ডাকাতদলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ। এ সময় লুণ্ঠিত ৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।


বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. সালাহ উদ্দিন কাদের।


গ্রেফতারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধাপাডাঙ্গা গ্রামের হায়দার আলীর ছেলে আল আমিন (৩৬), সাভারের হেমায়েতপুর এলাকার কামাল হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩০), নীলফামারি জেলার ডোমার উপজেলার আদর্শগ্রাম এলাকার আব্দুল মান্নানের ছেলে জাকির ইসলাম (২৩) এবং সাভারের কুরগাও মাওদী ইসলামের ছেলে সবুজ হোসেন (৩৪)।


সংবাদ সম্মেলনে পুলিশ জানান, গত ২১ নভেম্বর রাতে রাজধানী ঢাকা থেকে মাইক্রোবাস মেরামত করে শিবচরের শেখপুরে নিজবাড়িতে ফিরছিলেন মো. সলেমান নামে এক ব্যবসায়ী। শিবরের যাদুয়ারচর এলাকায় আসলে ডিবি পুলিশ পরিচয়ে পাশাপাশি দুটি মাইক্রোবাস দিয়ে সলেমানের মাইক্রোবাসটি আটকানো হয়। পরে গ্রেফতারের ভয় দেখিয়ে সলেমানের মাইক্রোবাস ছিনিয়ে নেয় ডাকাতদলের সদস্যরা। পাশাপাশি মারধর করে সলেমনাকে পাঁচ্চর এলাকা ফেলে রেখে যায়।


খবর পেয়ে ওইদিন রাতে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ। এই ঘটনায় সলেমান নিজে বাদী হয়ে শিবচর থানায় মামলা দায়ের করেন।


পরে তথ্য প্রযুক্তির সহায়তায় কুমিল্লা, কক্সবাজার ও সাভার এলাকায় অভিযান চালিয়ে আল আমিন, পারভেজ হোসেন, জাকির ইসলাম ও সবুজ হোসেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩টি মাইক্রোবাস ও ১টি প্রাইভেটকার। জব্দ করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক গাড়ির ভুয়া নাম্বার প্লেট।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে জেলা আদালতে তোলা হয়। পরে চারজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস