ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

ভোলায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মৃত্যুর খবরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় ভোলায় কোরআন খতম
  • আপলোড সময় : ৩০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪৪ সময়
  • আপডেট সময় : ৩০ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:৪৪ সময়
ভোলায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিএনপির কোরআন খতম ও দোয়া ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য মৃত্যুর খবরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় ভোলায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। 


আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় স্থানীয় ২০ জন কোরআনে হাফেজদের অংশগ্রহণে শহরের মহাজনপট্টিতে অবস্থিত জেলা বিএনপি কার্যালয়ে কোরআন খতম করা হয়। পরে বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ভোলা জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


কোরআন তেলাওয়াতকারী মাদরাসা ছাত্র হাফেজ মো. হোসাইন আব্দুর রহিম বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা কোরআন খতম করেছি এবং তার জন্য আল্লাহর দরবারে দোয়া করেছি আল্লাহ যেন তাঁকে জান্নাতের উচ্চস্থান দান করেন।


শোক প্রকাশ করে ভোলা জেলা বিএনপি আহ্বায়ক ও ভোলা-১ আসনের বিএনপির প্রার্থী গোলাম নবী আলমগীর বলেন, ‘আমাদের সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া। মৃত্যুর আগ পর্যন্ত তিনি দেশ ও দেশের মানুষকে নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছেন। কোরআনে হাফেজদের নিয়ে তার জন্য আজকে কোরআন খতম ও দোয়ার আয়োজন করেছি।


আগামী ৭ দিনের জন্য কেন্দ্র থেকে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তা যথাযথভাবে পালিত হবে।’

এ সময় ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম কায়েদ, সদর উপজেলার বিএনপির সদস্যসচিব হেলাল উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ, সদস্যসচিব মুনতাসীর আলম রবিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার