ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যদের স্ত্রীরাই সবার আগে নেবে: হাসনাত আবদুল্লাহ দুর্গাপূজায় নাশকতা করে সরকারের ভাবমূর্তি নষ্টের ষড়যন্ত্র করছে পরাজিত শক্তি: রিজভী সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে: রাহুল গান্ধী শিক্ষার্থী-শিক্ষক কেউ চায় না, তবুও ভিসি হওয়ার লোভ যাচ্ছে না বিএনপি নেতার: সাদিক কায়েম দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ দিল্লি পুলিশকে ২৪ ঘণ্টার আলটিমেটাম ককরোচ পার্টির হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই যন্তর মন্তর বিক্ষোভের স্থান নয়: ৩টি নতুন স্থান নির্ধারণ করল দিল্লি পুলিশ হেলথ কার্ড সংগ্রহে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও মুক্তিযোদ্ধাদের জন্য নতুন নির্দেশনা

নগরকান্দায় জুয়ার আসরে যৌথবাহিনীর হানা, আটক ১৬

ফরিদপুরের নগরকান্দায় বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৬ জুয়াড়িকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার
  • আপলোড সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫ সময়
  • আপডেট সময় : ২৯ ডিসেম্বর ২০২৫, দুপুর ১:৫ সময়
নগরকান্দায় জুয়ার আসরে যৌথবাহিনীর হানা, আটক ১৬ ছবি : সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় বিশেষ অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৬ জুয়াড়িকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার (২৮ ডিসেম্বর) রাতে উপজেলার চরযোশরদী ইউনিয়নের চুরেরচর এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় বিপুল পরিমাণ ইয়াবা, নগদ টাকা, তাস ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 


জানা গেছে, দীর্ঘদিন ধরে নগরকান্দার চরযোশরদী ইউনিয়নের চুরেরচর এলাকায় নিয়মিত জুয়া ও মাদক সেবনের আসর বসিয়ে আসছিল একটি চক্র।


সেখানে বিভিন্ন এলাকা থেকে জুয়াড়িরা এসে জুয়া খেলতেন ও মাদক সেবন করতেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে নগরকান্দা সেনাবাহিনী ক্যাম্পের ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের নেতৃত্বে এবং থানা পুলিশের সহযোগিতায় ওই জুয়ার আসরে অভিযান চালানো হয়। এসময় জুয়ার আসর থেকে ১৬ জুয়াড়িকে আটক করা হয়।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ কালের কণ্ঠকে বলেন, ‘বিশেষ অভিযান চালিয়ে ১৬ জুয়াড়িকে আটক করে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।


আটক ১৬ জনের মধ্যে ৪ জনের কাছ থেকে ৫০৭ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অন্যদের থেকে নগদ ১ লাখ ৪৪ হাজার ৪৯২ টাকা, ১৪ প্যাকেট তাস, ১০টি ফিচার ফোন, ৯টি অ্যান্ড্রয়েড ও ৬টি গ্যাস লাইটার ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জুয়া ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার