ঢাকা | |
সংবাদ শিরোনাম :
৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে: প্রধানমন্ত্রী ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পরিকল্পনা নেই: ট্রাম্প পার্বত্য অঞ্চলের উৎসবগুলো শুধু আনন্দ আয়োজনের মাধ্যম নয়, এগুলো সাংস্কৃতিক পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ ১ জুলাই থেকে শুরু হচ্ছে ‘পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি’ : প্রধানমন্ত্রী আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে: ইমরান খান প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: শিক্ষা প্রতিমন্ত্রী কক্সবাজারে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে আরও কয়েক মাস লাগবে ‘রামায়ণ’- এ রণবীরের মুখোমুখি হচ্ছে না যশ ইরানের শাসনব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত হামলা অব্যাহত থাকবে: মোসাদ প্রধান উড়োজাহাজে পাশে বসে থাকা নারীকে ধর্ষণের অভিযোগ, ভারতীয় গ্রেপ্তার

কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় বন্ধ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৫ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩৫ সময়
কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় বন্ধ ছবি : সংগৃহীত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া সীমান্তে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় কাজ বন্ধ করে দিয়েছে বিএসএফ। 


স্থানীয় সূত্র জানায়, আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলার উচনা (ঘোনাপাড়া) সীমান্তে ২৮১ মেইন পিলারসংলগ্ন সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ। এ নিয়ে সীমান্ত এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।


সূত্র জানায়, কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা (ঘোনাপাড়া) সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যরা শূন্যরেখার কাছাকাছি ২৮১ নম্বর সীমান্ত পিলারের সাব-পিলার ৪৭, ৪৮ ও ৪৯ এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ শুরু করে। স্থানীয়রা টের পেয়ে বিষয়টি জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কয়া ক্যাম্পের বিজিবি সদস্যদের জানান। পরে ঘটনার সত্যতা পেয়ে ঘটনাস্থলে গিয়ে বেড়া নির্মাণে বাধা দেন বিজিবির সদস্যরা। এতে বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেয় বিএসএফ।


কয়া বিওপির কম্পানি কমান্ডার নায়েক আব্দুস ছাত্তার বলেন, ‘সীমান্তে বেড়া নির্মাণের খবর জানতে পেরে বিজিবি সদস্যদের তৎপরতায় কাজ বন্ধ হয়েছে।’ তিনি বলেন, ‘আগামীকাল সোমবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকে এ নিয়ে আলোচনা হওয়ার সম্ভবনা রয়েছে।’ 


এর আগে গতকাল শনিবার (২৭ ডিসেম্বর) ভোরে বিএসএফ সদস্যরা একই এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে বিজিবি সদস্যরা তাতে বাধা দেন। পরে এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়।


এতে বিএসএফের পক্ষ থেকে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখা এবং কাঁটাতারের বেড়া সরিয়ে নেওয়ার আশ্বাস দেয়। একই সঙ্গে এ ঘটনায় বিএসএফের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদও জানায় বিজিবি। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’

পার্বত্যাঞ্চলে উৎসবের আমেজ, বিজুতে ঐতিহ্যবাহী ‘পাজন’