ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

মধ্যরাতে ৩ ভারতীয়কে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত দিয়ে তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৩৫ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:৩৫ সময়
মধ্যরাতে ৩ ভারতীয়কে বাংলাদেশে ঠেলে পাঠাল বিএসএফ ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্ত দিয়ে তিন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে গয়টাপাড়া বিওপি আওতাধীন চর বোয়ালমারী সীমান্তের আন্তর্জাতিক পিলার নম্বর ১০৫৯ দিয়ে বিএসএফ সদস্যরা ওই তিনজনকে বাংলাদেশে ঠেলে দেয়।


পুশইনকৃতদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। তারা হলেন— আসাম রাজ্যের নগাঁও জেলার সালনা থানার বাসিন্দা আয়েশা খাতুন, একই জেলার কলিয়াবর থানার আব্দুল জব্বারের ছেলে রুস্তম আলী এবং রোহা থানার সমর আলীর ছেলে ইদ্রিস আলী।


জানা গেছে, পুশ ইনের পর তারা চর বোয়ালমারী সীমান্ত এলাকা থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাগেরহাট বাজার এলাকায় অবস্থান করছিলেন। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের নিজেদের হেফাজতে নেয়।


এ বিষয়ে গয়টাপাড়া বিওপিথর কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মানিক জানান, তিনজনকে ক্যাম্পে আনা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা