ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

উত্তরায় ট্রেনের ধাক্কায় যুবক ও তরুণীর মৃত্যু

রাজধানীর উত্তরা এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল ইসলাম (৩৪) ও অন্তরা (২২) নামে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত (২৭
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:২ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, দুপুর ১২:২ সময়
উত্তরায় ট্রেনের ধাক্কায় যুবক ও তরুণীর মৃত্যু ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় ট্রেনের ধাক্কায় নাজমুল ইসলাম (৩৪) ও অন্তরা (২২) নামে দুজনের মৃত্যু হয়েছে। শনিবার দিবাগত (২৭ ডিসেম্বর) রাতে উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 


নিহতরা হলেন— নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার পশ্চিম অনন্তপুর গ্রামের নূরনবীর ছেলে নাজমুল। তিনি বর্তমানে গাজীপুরের টঙ্গী এলাকায় থাকতেন।


অন্যদিকে অন্তরার বাড়ি নেত্রকোনা জেলায়। তারা দুজনেই একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রাজ্জাক বলেন , শনিবার রাতে তারা দুজন তাদের কর্মস্থল থেকে কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে রেললাইন দিয়ে যাওয়ার সময়ে পেছন থেকে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলে অন্তরা মারা যান।


গুরুতর আহত অবস্থায় নাজমুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে সেখান থেকে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে, রাত ১২টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 


পুলিশের ওই কর্মকর্তা আরো বলেন, অন্তরার স্বজনদের আবেদনের প্রেক্ষিতে তার মরদেহটি বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে নাজমুলের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।


নাজমুলের ভাতিজা সাকিব আলম জানান, তার চাচার অফিসের পাশেই রেললাইন, তিনি অফিস থেকে বাসায় যাওয়ার উদ্দেশে বের হয়ে রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন। 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ