ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত কানাডার সঙ্গে চুক্তি করে শুল্ক স্থগিত করলেন ট্রাম্প পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রীর মৃত্যু চিকিৎসার জন্য কলকাতায়, হোটেলের আগুনে স্ত্রী-সন্তান-শ্বশুরসহ সাংবাদিকের মর্মান্তিক মৃত্যু প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে আমার কাছে নতুন তথ্য নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ঢাকার শর্ত 'রূঢ় ও অহংকারী': বীণা সিক্রি প্রধানমন্ত্রীকে ভারতে স্মরণীয় অভ্যর্থনা জানানো হবে: দীনেশ ত্রিবেদী ‘এ’ দলে পারফর্ম করে জাতীয় দলে ফিরতে চান নাঈম শেখ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন চার স্থায়ী কমিটি সদস্যের সাক্ষাৎ

ইসরায়েলে সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ইসরায়েল সৈন্যদের আরও শক্তিশালী করার জন্য প্রায় দুই হাজার সৈন্য মোতায়েনের পরিকল্পনা করছে বলে দেশটির সংবাদমাধ্যম ওয়াল
  • আপলোড সময় : ১৭ অক্টোবর ২০২৩, সকাল ৮:৩১ সময়
  • আপডেট সময় : ১৭ অক্টোবর ২০২৩, সকাল ৮:৩১ সময়
ইসরায়েলে সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্র ইসরায়েল সৈন্যদের আরও শক্তিশালী করার জন্য প্রায় দুই হাজার সৈন্য মোতায়েনের পরিকল্পনা করছে বলে দেশটির সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে জানানো হয়।

সোমবার (১৬ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য প্রকাশ করা হয়।

যদিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন প্রশাসন বারবার বলেছে, চলমান এ যুদ্ধে মার্কিন সৈন্যদের যুদ্ধক্ষেত্রে মোতায়েনের কোনও পরিকল্পনা নেই।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলের সমর্থনের জন্য মার্কিন সামরিক বাহিনী প্রায় দুই হাজার সৈন্য নির্বাচন করেছে। তবে তাদেরকে যুদ্ধের জন্য নয় বরং ইসরায়েলি সৈন্যদের পরামর্শ এবং চিকিৎসা সহায়তার মতো মিশনের দায়িত্ব দেওয়া হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, যুক্তরাষ্ট্র কোন পরিস্থিতিতে বা কোথায় সেনা মোতায়েন করতে পারে তা স্পষ্ট নয়। তবে ইসরায়েল গাজায় স্থল হামলা শুরু করলে ইসরায়েলি সেনাদের প্রতি পেন্টাগনের সহায়তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

এদিকে ক্রেমলিন বলেছে, ভ্লাদিমির পুতিন (নেতানিয়াহু) পরিস্থিতি স্বাভাবিক করতে ও সহিংসতা যেনো আর না বৃদ্ধি পায় সেজন্য রাশিয়া কী কী পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে ভ্লাদিমির পুতিন নেতানিয়াহুকে অবহিত করেছে্ন। গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় রোধে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয় বলেও জানিয়েছে ক্রেমলিন।

উল্লেখ্য, এর আগে পুতিন ইরান, মিশর, সিরিয়া এবং ফিলিস্তিনি নেতাদের সাথে এ সংকট নিয়ে আলোচনা করেন। তখন ক্রেমলিন জানায়, বেসামরিকদের বিরুদ্ধে যে কোনও ধরণের সহিংসতা অগ্রহণযোগ্য।
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?

হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, বাস্তবে কি সম্ভব?