ঢাকা | |
সংবাদ শিরোনাম :
জেলেনস্কি ‘এই যুদ্ধ শেষ করতে চান না’: ট্রাম্প ১৬ হাজার রানের ক্লাবে বাবর আজম সৌদির ৪ অঞ্চলে রেড অ্যালার্ট জারি পাকিস্তানের অভিযানে ভারতপন্থী ৮ সন্ত্রাসী নিহত দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য: প্রধানমন্ত্রী সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা দুর্গাপূজার নিরাপত্তায় উত্তরের তিন জেলায় ২৩ প্লাটুন বিজিবি মোতায়েন ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী রাজনীতিকে সঠিক পথে পরিচালনায় সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ: সড়ক পরিবহণমন্ত্রী ধর্ম-বর্ণ নির্বিশেষে নাগরিকের অধিকার নিশ্চিত করা সরকারের অঙ্গীকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর বার্ষিক ঝুঁকি বিষয়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি তাদের বার্ষিক ঝুঁকি বিষয়ক সম্মেলন ২০২৫ আয়োজন করেছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:২৩ সময়
প্রিমিয়ার ব্যাংক পিএলসি-এর বার্ষিক ঝুঁকি বিষয়ক সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত ছবি : সংগৃহীত

দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি তাদের বার্ষিক ঝুঁকি বিষয়ক সম্মেলন ২০২৫ আয়োজন করেছে। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল—‘টেকসই প্রবৃদ্ধির জন্য প্রোঅ্যাকটিভ রিস্ক ম্যানেজমেন্ট’।


সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের মাননীয় চেয়ারম্যান ডা. আরিফুর রহমান। সভাপতিত্ব করেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মো. সাজ্জাদ হোসেন।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম এবং স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. নুরুল আলম, এফসিএস, সিসিইপি-আই, সিজিআইএ।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. মনজুর মফিজ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং গুলশান শাখা ব্যবস্থাপক নাসিম সেকান্দার, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং মতিঝিল শাখা ব্যবস্থাপক নিয়ামত উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক এবং দিলকুশা শাখা ব্যবস্থাপক আবদুল কাইয়ুম চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ক্রেডিট অফিসার মোহাম্মদ আল-আমীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এস এম ওয়ালি উল মোর্শেদ, এবং এসইভিপি ও চিফ রিস্ক অফিসার মো. নকীবুল ইসলাম সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সম্মেলনে আন্তর্জাতিক মানদণ্ড ও বাংলাদেশ ব্যাংক-এর নির্দেশনার আলোকে ব্যাংকের রিস্ক গভর্নেন্স ফ্রেমওয়ার্ক আরও সুদৃঢ় করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। সম্মেলনের অংশগ্রহণকারীরা টেকসই প্রবৃদ্ধি ও দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রোঅ্যাকটিভ রিস্ক ম্যানেজমেন্ট, দৃঢ় ক্যাপিটাল প্ল্যানিং এবং Basel III নীতিমালার কঠোর অনুসরণ-এর ওপর গুরুত্ব আরোপ করেন।


সম্মেলনের বিশেষ সেশনে ‘Minimum Capital Requirement (MCR) and ICAAP: A Case Study’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি প্রভিশনিং ঘাটতির ফলে CRAR ও লিভারেজ রেশিওর ওপর সম্ভাব্য প্রভাব এবং ভবিষ্যতমুখী ক্যাপিটাল প্ল্যানিং ও বিচক্ষণ রিস্ক অ্যাসেসমেন্টের গুরুত্ব তুলে ধরেন।


মো. আলমগীর, সহযোগী অধ্যাপক, বিআইবিএম এবং ড. মো. শহিদ উল্লাহ, সহযোগী অধ্যাপক, বিআইবিএম- সমসাময়িক রিস্ক ম্যানেজমেন্ট পদ্ধতি, নিয়ন্ত্রক প্রত্যাশা এবং বর্তমান আর্থিক পরিবেশের বাস্তব চ্যালেঞ্জ নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল

'ইন্ডিয়া' জোটের রাজপথের আন্দোলনে থালাপতি বিজয়ের দল