ঢাকা | |

হাদি হত্যা মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে: ডিএমপি কমিশনার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটিন পুলিশ (ডিএমপি)
  • আপলোড সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
  • আপডেট সময় : ২৮ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৭ সময়
হাদি হত্যা মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে: ডিএমপি কমিশনার ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটিন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। শনিবার (২৭ ডিসেম্বর) রাতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে এই তথ্য জানান তিনি।


ডিএমপি কমিশনার বলেন, এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। সেগুলো সিআইডিতে পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলও জব্দ করা হয়েছে। পাশাপাশি ২১৮ কোটি টাকার সই করা চেকও পাওয়া গেছে।


পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, এই হত্যাকাণ্ডের পেছনে অনেকের জড়িত থাকার সম্ভাবনা রয়েছে। তদন্তের স্বার্থে সব বিষয় এখানে বলা ঠিক হবে না। তাহলে প্রতিপক্ষ বিষয়গুলো জেনে যাবে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা

পশ্চিমবঙ্গে শিগগিরই পুনরায় ক্ষমতায় ফিরবে তৃণমূল: মমতা