ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের কলকাতা পুলিশের রংপুরে শিক্ষকসহ চারজন হত্যা: মুচলেকা নিয়ে সিদ্ধার্থের বাবা-ভাইকে ছাড়ল ডিবি প্রেম-বিয়ে যেকোনো বিচ্ছেদেই মিলবে ৭ দিনের বেতনসহ ছুটি

বহিষ্কারের পর পদত্যাগ, যে কারণ লিখলেন রাশেদ

গতকাল রাতে গণ অধিকার পরিষদ থেকে বহিষ্কারের পর এবার পদত্যাগপত্র জমা দিলেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ
  • আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:২৭ সময়
  • আপডেট সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৪:২৭ সময়
বহিষ্কারের পর পদত্যাগ, যে কারণ লিখলেন রাশেদ ছবি : সংগৃহীত

গতকাল রাতে গণ অধিকার পরিষদ থেকে বহিষ্কারের পর এবার পদত্যাগপত্র জমা দিলেন দলটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খান। শনিবার (২৭ ডিসেম্বর) রাশেদ খান স্বাক্ষরিত ওই পদত্যাগপত্র গণমাধ্যমে পাঠানো হয়। পদত্যাগপত্রে রাশেদ লিখেছেন, ‘আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সাথে রাজপথের সহযোদ্ধা হিসেবে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ সময় আন্দোলন-সংগ্রাম ও রাজনীতি করেছি।


এই পথচলায় আপনিসহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি।’ তিনি আরো লেখেন, ‘দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি, আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট। আমি আপনার নিকট দোয়া ও ভালোবাসা চাই।


ব্যক্তিগত কারণে আমি আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি এবং আপনার ও দলের জন্য শুভ কামনা ব্যক্ত করছি।’

সর্বশেষে রাশেদ উল্লেখ করেন, দলের সবার জন্য শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসা রইল...।এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে দলটির দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. রাশেদ খানকে দল থেকে বহিষ্কারের তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।


উল্লেখ্য, রাশেদ খান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদ ছেড়ে বিএনপিতে যোগদান করছেন। এরপর দলটির প্রাথমিক সদস্যপদ নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস