ঢাকা | |
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে তেলের দাম কম ছিল, পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম: জ্বালানি প্রতিমন্ত্রী এশিয়ান গেমস: মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র, বাংলাদেশের বিদায় মসজিদুল হারামের মুয়াজ্জিন শায়খ ইবরাহিম মারা গেছেন ভোট চলাকালে মস্কোয় ইউক্রেনের হামলা, তবুও পুতিনের দলের বড় জয় নজরুলের এমপি পদের বিষয়ে সংসদের চিঠির অপেক্ষায় ইসি ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: মিয়া গোলাম পরওয়ার জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি যাত্রী কল্যাণ সমিতির ইবিতে ফুটবল খেলা নিয়ে দুই বিভাগের সংঘর্ষে আহত ১০ ডায়ানার মৃত্যুর কদিন পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাকে ভুলে যাবে

‘মৌলিক সংস্কারে সকল নাগরিকদের মতামত দেওয়ার সুযোগ হবে’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, মৌলিক সংস্কারের সকল নাগরিকদের মতামত দেয়ার
  • আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৪৩ সময়
  • আপডেট সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৪৩ সময়
‘মৌলিক সংস্কারে সকল নাগরিকদের মতামত দেওয়ার সুযোগ হবে’ ছবি : সংগৃহীত

সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর কেন্দ্রীয় কমিটির সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, মৌলিক সংস্কারের সকল নাগরিকদের মতামত দেয়ার সুযোগ হবে। 


শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে শহরের কালিবাজার এলাকায় শিল্পকলা একাডেমির কনভেনশন সেন্টারে সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা শীর্ষক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।


গণভোটের বিষয়ে তিনি বলেন, আট চল্লিশটা বিষয়কে চারটি ভাগে প্যাকেজ করে হ্যাঁ/ না ভোটের মাধ্যমে গণভোট হবে। হ্যাঁ ভোট সংস্কারের পক্ষে, না ভোট স্বৈরাচারি কাঠামো অব্যাহত থাকবে।


তিনি বলেন, সরকার যেভাবে প্রচার-প্রচারণা চালানোর কথা সেটি চালাচ্ছে না দুঃখজনক। সরকার হলো একটি জগদ্বল পাথরের মতো। এ পাথর সরানো বড় দূর্বিষহ।


তিনি আরো বলেন, সংস্কারের বিষয়ে গণভোট অর্ন্তভুক্ত,পঞ্চদশ সংশোধীর রায় হওয়ার কথা ছিলো গত বৃহস্পতিবার।


দূর্ভাগ্য বশত এটি স্থগিত হয়েছে আপিল বিভাগে। উচ্চ আদালত এটি আংশিকভাবে বাতিল করেছে। আগামী মার্চে শুনানি হলে তত্ত্ববধায়ক সরকার ফিরে আসবে বলে আশা করেন।

সুজনের জেলার সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, নারায়গঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, নাসিকের সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ সহ বিভিন্ন রাজনৈতিক, সমাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক

আসিফ মাহমুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করবে দুদক