ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

তারেক রহমান ও জাইমার এনআইডির কাজ আজকের মধ্যে শেষ হবে: ইসি সচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাইমা রহমানের জাতীয় পরিচয় পত্রের কাজ আজকের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন
  • আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩ সময়
  • আপডেট সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:৩ সময়
তারেক রহমান ও জাইমার এনআইডির কাজ আজকের মধ্যে শেষ হবে: ইসি সচিব ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাইমা রহমানের জাতীয় পরিচয় পত্রের কাজ আজকের মধ্যেই শেষ হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। শনিবার (২৭ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি।


ইসি সচিব বলেন, তারেক রহমান ও জাইমা রহমানকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে আগামীকাল রোববার কমিশনে পেশ করা হবে। কমিশনের সিদ্ধান্তে তাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।


এর আগে, শনিবার জাতীয় পরিচয় পত্র নিবন্ধন সম্পন্ন করেন তারেক রহমান। প্রথমে ভোটার হতে অনলাইনে ফরম পূরণ করেন তিনি। এরপর আগারগাঁও নির্বাচন অফিসে যান তারেক রহমান। সেখানে তার ছবি তোলা হয়। এরপর ফিঙ্গার, আইরিশ ও বায়োমেট্রিক সম্পন্ন করেন তিনি।


জানা গেছে, ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে আবেদন করেছেন তিনি।


এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বলেছেন, ফিঙ্গার দেয়ার পর থেকে সর্বনিম্ন ৭ ঘণ্টা থেকে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা