ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

ঘন কুয়াশায় রাত থেকে দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ। এদিকে, মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা
  • আপলোড সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:৮ সময়
  • আপডেট সময় : ২৭ ডিসেম্বর ২০২৫, দুপুর ১০:৮ সময়
ঘন কুয়াশায় রাত থেকে দুই নৌপথে ফেরি চলাচল বন্ধ ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ। এদিকে, মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়েছে ৫টি ফেরি। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) কর্মকর্তা জানান, সন্ধ্যার পর থেকেই পদ্ম-যমুনা নদী ও নদীতীরবর্তী এলাকায় ঘন কুয়াশা পড়তে থাকে। এক পর্যায়ে তীব্রতা বেড়ে গেলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ঘন কুয়াশায় তীরে ভিড়তে না পেরে আটকে পড়েছে ৫টি ফেরি। এদিকে ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে শতাধিক যানবাহন। কুয়াশা কেটে গেলেই পুনরায় ফেরি চলাচল শুরু হবে বলে জানান কর্মকর্তারা। এর আগে, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত টানা সাড়ে ৯ ঘণ্টা ওই দুটি ঘাটে ফেরি চলাচল বন্ধ থাকে।


এদিকে, চাঁদপুর-শরীয়তপুর নৌরুটেও ঘন কুয়াশার কারণে বন্ধ রয়েছে ফেরি চলাচল। শুক্রবার রাত ১০টা থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসি জানায়, সন্ধ্যা থেকেই নদী অববাহিকায় ঘন কুয়াশা পড়তে থাকে। ১০টা নাগাদ কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথের দিকনির্দেশক মার্কিং বাতি অস্পষ্ট হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এতে চাঁদপুর ও শরীয়তপুর ফেরিঘাটের দুই পাশে আটকা পড়ে যানবাহন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস