ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

সব মানুষ যেন নিরাপদ থাকে সেটাই আমাদের চাওয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের যেকোনো মানুষ যেন নিরাপদ থাকে সেটাই তাদের চাওয়া। সব বিশৃঙ্খলা পরিহার
  • আপলোড সময় : ২৫ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:২৪ সময়
  • আপডেট সময় : ২৫ ডিসেম্বর ২০২৫, বিকাল ৫:২৪ সময়
সব মানুষ যেন নিরাপদ থাকে সেটাই আমাদের চাওয়া

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের যেকোনো মানুষ যেন নিরাপদ থাকে সেটাই তাদের চাওয়া। সব বিশৃঙ্খলা পরিহার করে দেশ গঠনে সবাইকে একসঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে দেওয়া প্রথম ভাষণে তারেক রহমান এসব কথা বলেন। রাজধানীর ৩০০ ফিট এলাকায় স্থাপিত সংবর্ধনা মঞ্চে উঠে প্রথম দেশের মাটিতে দাঁড়িয়ে ভাষণ দিলেন এই তরুণ নেতা।

তিনি বলেন, আজ আমাদের সামনে সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান অনেকে বাস করেন, তাদের সবাইকে নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ দেশ গড়তে চাই।

সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথমেই রব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করেন। বলেন, মহান রব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।

এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনস্রোত পেরিয়ে সরাসরি গণসংবর্ধনা স্থলে উপস্থিত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে বিমানবন্দর থেকে দুই পাশের সড়কে মানুষের উপস্থিতি জনস্রোতে পরিণত হয়। পাশাপাশি আগে থেকেই জনতার ভিড় জমে যায় রাজধানীর কুড়িল-বিশ্বরোডের ৩০০ ফিট সড়কে।

এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে লন্ডন থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক রহমান।

 

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: স্টাফ রির্পোটার।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস