ঢাকা | |
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠালেই আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে: শামা ওবায়েদ ‘আসতে হবে না, আপনাকে আমরা ধরে নিয়ে আসতে চাই’ অন্তর্বর্তী সরকারের চেয়েও বর্তমান সরকার দেশকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে জোর করে স্লোগান দেওয়ানোর চেষ্টা, বাঁধনের ওপর হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা ইতালিতে বাঁধনের ওপর হামলার নিন্দা জানালেন ছাত্রদল সভাপতি জুলাই আন্দোলনে স্বামীর মৃত্যুর সাক্ষ্য দেওয়ায় মেয়েকে ধর্ষণ কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

রাজবাড়ীতে শ্রমিক লী‌গ নেতাকে কু‌পি‌য়ে হত্যা

রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দি উপজেলার নারুয়া ইউ‌নিয়ন শ্রমিক লী‌গের সহসভাপ‌তি মুন্না আজিজ মহাজনকে (৪০) কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। রোববার (১৫
  • আপলোড সময় : ১৬ অক্টোবর ২০২৩, দুপুর ১০:০ সময়
  • আপডেট সময় : ১৬ অক্টোবর ২০২৩, দুপুর ১০:০ সময়
রাজবাড়ীতে শ্রমিক লী‌গ নেতাকে কু‌পি‌য়ে হত্যা ছবি : সংগৃহীত
রাজবাড়ীর বা‌লিয়াকা‌ন্দি উপজেলার নারুয়া ইউ‌নিয়ন শ্রমিক লী‌গের সহসভাপ‌তি মুন্না আজিজ মহাজনকে (৪০) কু‌পি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। রোববার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে। বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মুন্না আজিজ মহাজনের (৪০) ওপর হামলা হয়। পরে বাসিন্দারা মুন্নাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম কালবেলাকে বলেন, ‘এ বিষয়ে নিহত মুন্না আজিজ মহাজনের ভাই আব্দুর রহমান বাদি হয়ে বালিয়াকান্দি থানায় অভিযোগ করেছেন। মামলা রেকর্ডের প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।’
  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: বাংলা নিউজ নেটওয়ার্ক ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের

এলএনজি টার্মিনাল-২ চুক্তি পুনর্বহালের দাবি সামিটের