ঢাকা | |
সংবাদ শিরোনাম :

ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে নৌ-দূর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৫ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৫ সময়
ঘন কুয়াশায় দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে নৌ-দূর্ঘটনা এড়াতে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বন্ধ রয়েছে ফেরি চলাচল। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে ৬টা থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল।


এর আগে, মধ্য রাতের পর থেকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বাড়তে থাকায় চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো অস্পষ্ট হয়ে যাওয়ায় দূর্ঘটনা রোধে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ বন্ধ করে দেয় ফেরি চলাচল।


এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় তীব্র শীতে দুঃখোগে পড়ছেন নদীপাড় থেকে আসা যানবাহনের চালক ও যাত্রীরা।


বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক নূর আহাম্মদ জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দূর্ঘটনা এড়াতে সকাল ৫টা ৫০ মিনিট থেকে এরুতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে। ফেরি চলাচল বন্ধ থাকলেও যানবাহনের কোনো সিরিয়াল নেই। বর্তমানে এরুতে ছোট বড় ১০টি ফেরি চলাচল করছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ

মহানবী (সা.)–কে নিয়ে কটূক্তির অভিযোগ, জাবিতে স্থায়ী বহিষ্কারসহ চার দফা দাবিতে বিক্ষোভ