ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

শাহজালালে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি

১৭ বছরের বেশি সময় ধরে বিদেশে নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৪ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:৫৪ সময়
শাহজালালে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি ছবি : সংগৃহীত

১৭ বছরের বেশি সময় ধরে বিদেশে নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরছেন। তার প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। 


বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, নিরাপত্তায় কোনও ফাঁকফোকর না রেখে পুরো এলাকাজুড়ে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বিমানবন্দরের ভেতরে বৈধ টিকিটধারী যাত্রী ছাড়া আর কেউ যেন প্রবেশ করতে না পারে সে জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তখন সহযাত্রী বা ভিজিটর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।


বেবিচক আরও বলছে, যাত্রীসেবা, নিরাপত্তা ও অপারেশনাল শৃঙ্খলা ঠিক রাখতেই এই সাময়িক ব্যবস্থা নেয়া হয়েছে।


বিভিন্ন বাহিনীর পাশাপাশি সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছেন।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ