ঢাকা | |
সংবাদ শিরোনাম :
সাড়ে পাঁচ মাস চিকিৎসা–পুনর্বাসনের পর দেশে ফিরছেন মির্জা আব্বাস মার্কিন ডলার বর্জনের ডাক ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির স্থানীয় সরকার নির্বাচনের জন্য ৬ হাজার কোটি টাকা বরাদ্দ: মীর শাহে আলম মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্ক গভীর করতে চায় ইরান ট্রাম্পের উদ্দেশে ইরানি প্রেসিডেন্টের নতুন বার্তা সরকার প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার কার্যক্রম শুরু করেছে: প্রধানমন্ত্রী মিরাজ শেখের নিখোঁজকে ঘিরে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত মাস্টারমাইন্ডদের বিচার করতে হবে মজলুমদের হাত দিয়ে যে আইন হচ্ছে, তা গুমের পথ সুগম করবে: এমপি আরমান আইনের বইয়ের পাশাপাশি মামলার খুঁটিনাটিও জানতে হবে: চিফ প্রসিকিউটর

বদলগাছীতে শৈত্যপ্রবাহ বৃদ্ধি, তাপমাত্রা নেমে ১১.৯ ডিগ্রিতে

নওগাঁর বদলগাছীতে শীতের তীব্রতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কনকনে শৈত্যপ্রবাহে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক দিন
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:১২ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:১২ সময়
বদলগাছীতে শৈত্যপ্রবাহ বৃদ্ধি, তাপমাত্রা নেমে ১১.৯ ডিগ্রিতে ছবি : সংগৃহীত

নওগাঁর বদলগাছীতে শীতের তীব্রতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কনকনে শৈত্যপ্রবাহে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েক দিন ধরে সূর্যের দেখা মিলছে না বললেই চলে। দুপুর ২টার পর কিছুটা রোদ দেখা গেলেও তাতে তেমন উষ্ণতা নেই।


বিকেল ৪টার পর থেকেই শীত আরো বাড়ছে এবং রাতে বৃষ্টির মতো ঘন কুয়াশা নেমে আসছে।

বদলগাছী আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় বদলগাছীসহ আশপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন ধরেই তাপমাত্রা নিম্নমুখী রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক হামিদুল ইসলাম।


এলাকাবাসী জানান, তীব্র শীত উপেক্ষা করেই কৃষকরা আলুসহ বিভিন্ন রবিশস্যের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। জীবন-জীবিকার তাগিদে দিনমজুর ও কৃষিশ্রমিকদেরও কনকনে শীতে মাঠে নামতে হচ্ছে।


রাত ১২টার পর থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে এবং সকাল পর্যন্ত শৈত্যপ্রবাহ অব্যাহত থাকে। কুয়াশার কারণে রাস্তাঘাট প্রায় দেখাই যায় না।


ফলে দিনের বেলায়ও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ