ঢাকা | |
সংবাদ শিরোনাম :
ঢাকা থেকে সৌদিগামী ৮৬টি ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৩৪৯০ যাত্রী কান্নারত শিশুকে নিয়ে পালানোর সময় সচিবালয় মেট্রো স্টেশন থেকে ১ জন আটক প্রকাশ্যে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার সিনেমা সমালোচক রাকিবের চিত্রনাট্যে নির্মিত হবে শাকিবের ‘মহব্বত’ চন্দ্রালোকিত রাত ও নির্বাচনের দিন-তারিখ ধানমন্ডিতে পুলিশের সামনেই এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস, ভিডিও ভাইরাল ১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর মূল্যস্ফীতি ১১ শতাংশের পূর্বাভাস আইএমএফের মেরিটোক্রেসির জনপ্রশাসন কতদূর?

তারেক রহমানকে সংবর্ধনায় পাবনা থেকে যাবে ট্রেন, শত শত বাস-মাইক্রোবাস

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবর্ধনা
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:১১ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, দুপুর ১১:১১ সময়
তারেক রহমানকে সংবর্ধনায় পাবনা থেকে যাবে ট্রেন, শত শত বাস-মাইক্রোবাস ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে আগামীকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংবর্ধনা অনুষ্ঠানে তাকে শুভেচ্ছা জানাতে পাবনা থেকে প্রায় এক হাজার বাস ও মাইক্রোবাসে করে ঢাকায় যাবেন বিনএনপি নেতাকর্মীরা। এ ছাড়া নেতাকর্মীদের ঢাকায় নিতে ঢালারচর এক্সপ্রেস নামের একটি ট্রেন ভাড়া করেছেন দলটির আঞ্চলিক নেতারা। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনা জেলা বিএনিপর সাবেক দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম।


তিনি বলেন, ‘দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় পর নির্বাচন সামনে রেখে দেশে আসছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরেই তিনি আগে ঢাকার এভারকেয়ার হাসপাতালে মায়ের (বিএনপির চেয়ারপারসন) কাছে যাবেন। পরে ৩০০ ফিট এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে যোগ দেবেন। সেখানে তাকে সংবর্ধনা দেওয়া হবে।


এই সংবর্ধনা অনুষ্ঠানে সারা দেশ থেকে লাখ লাখ মানুষ আসবেন জননেতা তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে ও একনজর দেখতে। পাবনা থেকেও বিশালসংখ্যক নেতাকর্মী যাবেন তাকে শুভেচ্ছা জানাতে।’


বিএনপির এ নেতা বলেন, ‘শুধু পাবনা সদর উপজেলা থেকেই ৩২০টি বাস ও ২৫০টি মাইক্রোবাসে করে নেতাকর্মীরা সংবর্ধনা অনুষ্ঠানস্থলে যাবেন। এ ছাড়া নেতাকর্মীদের জন্য ঢালারচর এক্সপ্রেস ট্রেন ভাড়া করা হয়েছে।


প্রায় ২ হাজার লোক নিয়ে ট্রেনটি বুধবার (২৪ ডিভেম্বর) দিবাগত রাত ১১টার দিকে চাটমোহর রেলস্টেশন হয়ে ঢাকার উদ্দেশে রওনা হবে। সব মিলিয়ে সদর থেকেই প্রায় ১০ হাজার নেতাকর্মী তারেক রহমানকে সংবর্ধনা জানাতে যাবেন। এ ছাড়া ঈশ্বরদী থেকে ১৫০টি বাস ও শতাধিক মাইক্রোবাসসহ পুরো জেলা থেকে ৫০০ বাস, ৫০০ মাইক্রোবাস ও একটি ট্রেনে ৩০-৩৫ হাজার নেতাকর্মী যাবেন। এসব বাস ও মাইক্রোবাস বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই যাওয়া শুরু করবে।’

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ‘ঠিক কতসংখ্যক নেতাকর্মী যাবেন, এটি সুনির্দিষ্টভাবে বলা কঠিন।


কারণ নির্ধারিত এসব যানবাহনের বাইরেও অন্যান্য ট্রেন ও যানবাহনেও অনেকেই আসবেন।’

তিনি বলেন, ‘আমরা প্রত্যেক নেতাকর্মী প্রতিনিয়ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অপেক্ষায় প্রহর গুনছি। অসম্ভব আকর্ষণ নিয়ে নেতাকর্মীরা তাদের নেতা তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে আসতে চান। অনেকেই নিজ ব্যবস্থাপনায়ও আসবেন। তবে কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেদিকটা আমরা খেয়াল রাখার চেষ্টা করছি।’

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার

চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার