ঢাকা | |
সংবাদ শিরোনাম :
মার্কিন-ইরান চুক্তি নেতানিয়াহুর রাজনৈতিক জীবনের মরণকামড় দেশে বর্তমানে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী লিংকন বিরতিতে, আর্টসেলের নতুন কণ্ঠ বখতিয়ার লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা বিগত সরকারের নেওয়া ১৩০০ প্রকল্পকে না ফেলতে পারছি, না গিলতে পারছি: অর্থমন্ত্রী ভেনেজুয়েলার পাশে দাঁড়াল ব্রাজিল-আর্জেন্টিনা দুর্দান্ত জয়ের পর নেইমারকে নিয়ে বড় বার্তা দিলেন আনচেলত্তি এক ট্রেনের ইঞ্জিন বিকল, আরেকটির বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন অবসর ভেঙে মাঠে ফিরছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো কাতারকে বিদায় করে নকআউটের অপেক্ষায় বসনিয়া

ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি চায় না সরকার: অর্থ উপদেষ্টা

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজে নানা মাধ্যমে কথা বলছেন। এরকম বৃহৎ প্রতিবেশীর সঙ্গে
  • আপলোড সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৩ সময়
  • আপডেট সময় : ২৪ ডিসেম্বর ২০২৫, সকাল ৯:১৩ সময়
ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি চায় না সরকার: অর্থ উপদেষ্টা ছবি : সংগৃহীত

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজে নানা মাধ্যমে কথা বলছেন। এরকম বৃহৎ প্রতিবেশীর সঙ্গে সম্পর্কের অবনতি চায় না সরকার— এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি।


অর্থ উপদেষ্টা বলেন,ভারতের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আলাদা করে দেখতে হবে। রাজনীতির সম্পর্কে কূটনৈতিক ও স্পর্শকাতর বিষয় থাকবে। কিন্তু অর্থনীতির ক্ষেত্রে ভারত বাদে ভিয়েতনাম থেকে চাল আনতে বেশি খরচ পড়বে।


তিনি আরও বলেন, ভারত বিরোধী যেসব বক্তব্য দেয়া হচ্ছ, তা রাজনৈতিক৷ এর সঙ্গে সরকারের সম্পর্ক নেই। এই বক্তব্যগুলো পরিস্থিতিতে জটিল করে তুলছে। তবে দেশটির সঙ্গে বাণিজ্যিক এবং অর্থনৈতিক সম্পর্কেও কোনও প্রভাব পড়েনি বলে মনে করেন তিনি। 


এ সময় ভারতের সঙ্গে সম্পর্ক তিক্ত করার ক্ষেত্রে তৃতীয় কোনও দেশের হস্তক্ষেপ থাকলেও সেখানে সরকার পা দেবে না বলেও মন্তব্য করেন তিনি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা

ব্রাজিলের খেলোয়াড়কে ঘুমের ওষুধ খাইয়েছিল আর্জেন্টাইনরা