ঢাকা | |
সংবাদ শিরোনাম :
আগামী গ্রীষ্মে বিদ্যুতের ঘাটতি অনেকটাই কমবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার: আইনমন্ত্রী আশপাশের দেশ থেকে মাদক ঢুকিয়ে দেশকে মেধাশূন্য করার চক্রান্ত চলছে: পানিসম্পদ মন্ত্রী বই দেখে পরীক্ষা দেওয়ায় ৪ পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি নেপালের বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬২৩ দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন আজাদ কাশ্মীরের নতুন প্রধানমন্ত্রী ইফতিখার গিলানি লোডশেডিংয়েও ভালো থাকবে মন! ব্রাহ্মণবাড়িয়ায় বৈদ্যুতিক সাবস্টেশনে অগ্নিকাণ্ড, বিদ্যুৎ সরবরাহ বন্ধ তীব্র কূটনৈতিক চাপে বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিল নেপাল

গাজীপুর-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দুই ভাই

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির
  • আপলোড সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১৮ সময়
  • আপডেট সময় : ২৩ ডিসেম্বর ২০২৫, দুপুর ৩:১৮ সময়
গাজীপুর-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন দুই ভাই ছবি : সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী। সোমবার (২২ ডিসেম্বর) গাজীপুর জেলা রিটানিং অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র ক্রয় করেছেন। 


অপরদিকে, একই আসন থেকে ব্যারিস্টার চৌধুরী ইশরাক সিদ্দিকীর আপন বড় ভাই চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীও মনোনয়নপত্র ক্রয় করেছেন। জমিদার পরিবারের আপন দুই ভাই একই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করায় বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


ব্যারিস্টার ইশরাক আহম্মেদ সিদ্দিকী ও ইরাদ আহম্মেদ সিদ্দিকী বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহম্মেদ সিদ্দিকীর ছেলে।


স্থানীয় ও গাজীপুর রিটার্নিং কার্যালয় সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন চেয়েছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহম্মেদ সিদ্দিকী, বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহসম্পাদক হুমায়ুন কবির খান, কালিয়াকৈর উপজেলা বিএনরি সাবেক সভাপতি হেলাল উদ্দিন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ভিপি ইব্রাহীম। এদের মধ্যে দল থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।


এ বিষয়ে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী বলেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ করেছি।


দেখা যাক শেষ পর্যন্ত কি হয়।

ইরাদ আহামেদ সিদ্দিকী বলেন, বাংলাদেশ লেবার পার্টি (আনারস) থেকে নির্বাচন করব। তা ছাড়া এলাকায় আমার অনেক জনপ্রিয়তা রয়েছে। যার কারণে আমি মনোনয়ন সংগ্রহ করেছি।

  • বিষয়:

নিউজটি আপডেট করেছেন: নিউজ ডেস্ক।

বাংলা নিউজ নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস